ন্যাশনাল লেবার রিলেশন্স বোর্ডের ১০০ অভিবাসী কুইন্স লন্ড্রি কর্মী ফিরে পাচ্ছেন তাদের চাকুরি
হাকিকুল ইসলাম খোকনঃ জুং সান লন্ড্রি গ্রূপ কুইন্সের ইন্ডাষ্ট্রীয়াল লন্ড্রিগুলোর অন্যতম। নিউইয়র্ক মহানগরীর বেশ কয়েকটি অভিজাত হোটেলে তারা লন্ড্রি সার্ভিস প্রদান করে থাকেন। ২০০৯ সালের ৩০ নভেম্বর কর্তৃপক্ষ ওয়ার্কার্স ইউনাইটেডের সদস্যভূক্ত তাদের ১০০ জনের মত অভিবাসী কর্মীদের চাকুরিচ্যুত করে। ওয়ার্কার্স ইউনাইটেড, সার্ভিস ইমপ্লয়ীজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন এবং লন্ড্রি ড্রাই ক্লিনিং এন্ড এলাইড ওয়ার্কার্স জয়েন্ট বোর্ডের সদস্যভূক্ত চাকুরিচ্যুত সুবিধা বঞ্চিত ন্যাশনাল লেবার রিলেশন্স বোর্ডের কাছে তাদের হারানো চাকুরি ও সুবিধাদি ফিরে পেতে অভিযোগনামা পেশ করেন।
বিষয়টির উপর দীর্ঘ এক বছরকাল আইনী লড়াইয়ের পর ন্যাশনাল লেবার রিলেশন্স বোর্ড অবৈধভাবে চাকুরিচ্যুত এসকল কর্মীদের স্বপক্ষে রুলিং প্রদান করেন। এতে বোর্ড জুং সান লন্ড্রি গ্র�পকে তাদের এসব কর্মীদের চাকুরিতে পুনর্বহাল ছাড়াও চাকুরিচ্যুতিকালীন সময়ের পূর্ণ বেতন ও স্বাস্থ্য সুবিধাদি প্রদান করার নির্দেশ দিয়েছেন। ফলে জুং সান লন্ড্রি কর্তৃপক্ষকে এখন এক মিলিয়ন ডলারের অধিক পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। মূলধারার �দি নিউইয়র্ক টাইমস� ছাড়াও বেশ কয়েকটি পত্রিকা ও টিভিতে বিষয়টির সচিত্র প্রতিবেদন ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। ন্যাশনাল লেবার রিলেশন্স বোর্ডে চাকুরিচ্যুত লন্ড্রি কর্মীদের স্বপক্ষে ইউনিয়ন এটর্নী ছিলেন লিজ ভেলডেক। উল্লেখ্য, জুং সান লন্ড্রি প্রায় ৫ দশক যাবত তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম চালাচ্ছে। উক্ত প্রতিষ্ঠানে দুই শিফ্টে প্রায় ৮০ জন বাঙ্গালী কর্মরত রয়েছেন। তাদের মাঝে সকালের শিফ্টের সুপারভাইজার ইউনাইটেড হেয়ার ভারপ্রাপ্ত প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান মামুন, বিকালের শিফ্টের ফাতেহা রহমান, জামাল উদ্দিন আহমদ লিটন ও রাতের শিফ্টের ওয়াহিদ আলী সুপারভাইজার হিসেবে ৪ বাঙ্গালী কাজ করেন। আদালতের রায়ে ৩০ জনকে কাজে যোগদানের আহ্বান জানালে ৩০ জন কাজে যোগদান করেন। বাকিদের পর্য্যায়ক্রমে কাজে যোগদানের ব্যবস্থা হবে বলে জানান। কিন্তু কয়েকদিন কাজ করার পর পূনরায় প্রতিষ্ঠানের অভ্যন্তরিন ঘটনা নিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে আদালতে মামলা চলছে। বাঙ্গালী সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান মামুন প্রবাসে মুলধারার শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে এ পর্যন্ত কয়েক শতাধিক বাঙ্গালীর কাজের সুযোগ করে দিয়েছেন বলে জানা গেছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








