Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

পবিত্র আশুরা ১৭ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: December 6, 2010 | 5:59 PM

ইউএসএনিউজ ডেস্ক: পবিত্র আশুরা ১৭ ডিসেম্বর।বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৭ ডিসেম্বর (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির এক জরুরি সভায় এ কথা জানানো হয়। ধর্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করেন।জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, দেশের কোথাও ১৪৩২ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
সভায় আরও বলা হয়, চাঁদ দেখা না যাওয়ার পরিপ্রেক্ষিতে ৭ ডিসেম্বর জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৮ ডিসেম্বর থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ১০ মহররম অর্থাৎ ১৭ ডিসেম্বর সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।সভায় প্রধান তথ্য অফিসার হারুন-উর-রশিদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোঃ রেজাউল করিম, আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মোঃ শাহ আলম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Situs Streaming JAV