পরমাণু বর্জ্যের ট্যাঙ্কে ছিদ্র তেজস্ক্রিয় নিঃসরণ : ওয়াশিংটনে সতর্কতা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হ্যানসফোর্ড পারমাণবিক ক্ষেত্রে বর্জ্যের ছয়টি ট্যাঙ্কে ছিদ্র হয়ে তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ হচ্ছে। গত শুক্রবার ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পাশাপাশি সতর্কতাও জারি করা হয়। তেজস্ক্রিয় বর্জ্য নিষ্কাশনে রাষ্ট্রপর্যায়ের সহায়তার দাবি করেছে রাজ্য প্রশাসন। ওয়াশিংটন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বেশ কয়েকটি এলাকা থেকে স্নায়ুযুদ্ধের সময়ের বোমা ও পারমাণবিক বর্জ্য সরিয়ে ফেলতে সরকারি সহায়তা দরকার। ওয়াশিংটনের গভর্নর জ্যা ইনসলি বলেন, হ্যানসফোর্ড সাইটের বর্জ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এবং ২৫ বছর আগেই সে অঞ্চল সিলগালা করে দেওয়া হয়েছে। কিন্তু এখন সে অঞ্চলের পারমাণবিক বর্জ্যের নিঃসরণকে উপদ্রব বলে আখ্যা দিয়েছেন গভর্নর। তিনি জানান, কয়েক দশকে পারমাণবিক অস্ত্র তৈরির পর ২০০ কনটেইনারে কয়েকশ’ লিটার বর্জ্য হ্যানসফোর্ডে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। সেগুলো ওয়াশিংটনের জন্য রীতিমতো যন্ত্রণার বিষয়। ওয়াশিংটন থেকে আবেদন আসার পর এক বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও শক্তিমন্ত্রী স্টিভেন চু বলেন, মাটির নিচে পুঁতে রাখা ট্যাঙ্ক থেকে নিঃসৃত হওয়া পারমাণবিক বর্জ্য এখন পর্যন্ত জনসাধারণের কোনো ক্ষতির কারণ হয়ে ওঠেনি। ট্যাঙ্কগুলোর আশপাশে তেমন কোনো তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি। সে অঞ্চল থেকে কলম্বিয়া নদীও ৫ মাইল দূরে। তিনি আশা করছেন, প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলার আগেই সেই বর্জ্য নিষ্কাশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার। তবে তিনি স্বীকার করেন, নিঃসন্দেহে এ রকম ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ জনগণের জন্য দুঃসংবাদ। তিনি আরও বলেন, সাবেক জ্বালানিমন্ত্রী ক্ষমতা হস্তান্তরের সময় তাকে জানিয়েছিলেন, একটি ট্যাঙ্ক ফুটো হয়ে মাটিতে বর্জ্য ছড়িয়ে পড়ছে। তবে সে সময় মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি। তবে অবিলম্বে এটি নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে সরকার_ এ আশ্বাস দেন মন্ত্রী।এএফপি/সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








