পাপ ছাড়ে না বাপকেও!
ডেস্ক: ছবির এ মেয়েটি আসলে মেয়ে নয়। সে পুরুষ। তাকে অপহরণ, ডাকাতি ও চাঁদা আদায়ের অভিযোগে ৬০ বছরের জেল দেয়া হয়েছিল। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে সে ধরাছোঁয়ার বাইরে থাকতে মেয়ে সেজেছে। অপারেশন করিয়ে বক্ষ স্ফীত করিয়েছে। তারপর নাম পাল্টে নিজেকে ‘রোজালিন্ডা’ নামে পরিচয় দিতে থাকে। কিন্তু পাপ ছাড়ে না বাপকেও। ঠিকই সে ধরা পড়ে গেছে। এখন তাকে জেলে যেতেই হচ্ছে। এ ঘটনাটি লাতিন আমেরিকার দেশ কলাম্বিয়ার। সেখানকার জিওভানি রেবোলেডো একজন পুরুষ। তাকে উপরোক্ত অপরাধের দায়ে ২০১০ সালে ৬০ বছরের জেল দেয়া হয়। কিন্তু পালিয়ে যায় সে। নিজের চেহারা পাল্টে ফেলে। চুল রাখে মেয়েদের মতো। বক্ষদেশ স্ফীত করে। পোশাক পরে মেয়েদের মতো। এর মাধ্যমে সে নিজেকে ‘রোজালিন্ডা’ নামের একজন মেয়ে হিসেবে পরিচয় দিতে থাকে। তাকে দেখে কারও পুরুষ বলে সন্দেহ হওয়ার কোন অবকাশ নেই। এ অবস্থায় সে ওই দেশের উত্তরাঞ্চলীয় উপকূলীয় জেলা ভেইজো প্রাদোতে পতিতা হিসেবে পেশা শুরু করে। এরই এক পর্যায়ে শনিবার পুলিশ তাকে থামায় এবং তল্লাশি চালায়। এ সময় তার চালাকি ধরা পড়ে যায়। তাকে গ্রেপ্তার করা হয়। হাজির করা হয় মিডিয়ার সামনে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








