Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

পায়ে লিখে সফল

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: May 12, 2013 | 3:41 PM

জিপিএ-৪.১৯ পেল শরীফুলসাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ : শরীফুল ইসলাম তখন দ্বিতীয় শ্রেণীর ছাত্র। হাত থেকে উড়ে যাওয়া বেলুন আনতে গিয়ে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাঁচাতে গিয়ে চিকিৎসকেরা হাত দুটি কেটে ফেলেন তার। সেই থেকে শরীফুল পা দিয়ে লিখতে শেখে। এ বছর পা দিয়ে লিখে সে কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৪.১৯ পেয়েছে।
কিশোরগঞ্জ শহরের বয়লা তারাপাশা এলাকার খাদ্যগুদাম সড়কে শরীফুলদের বাসা। বাবা সিরাজুল ইসলাম স্টেশনারি ব্যবসায়ী। মা কোহিনূর ইসলাম গৃহিণী। তিনি জানান, হাত না থাকলেও শরীফুল মুঠোফোন ও কম্পিউটারের কাজে বেশ দক্ষ।
শরীফুল জানায়, শরীরে হাত না থাকলেও চলে, মনে সাহস থাকতে হয়। অদম্য চেষ্টা, সাহস তাকে জয়ী হতে সাহায্য করেছে। তবে সে এই ফলে সন্তুষ্ট নয়। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে শরীফুল।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV