Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বাংলাদেশ’র প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: September 21, 2016 | 8:58 AM

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার নিজের ফেসবুক পেজে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, আমাদের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির জন‍্যে ‘সুশাসনে তথ‍্যপ্রযুক্তি’ খাতে পুরস্কার পেয়ে আমি অত‍্যন্ত সম্মানিত ও বাধিত। প্রকৃতপক্ষে এ পুরস্কার আমাদের আওয়ামী লীগ সরকারের সকল সদস‍্যের জন‍্য। সর্বজ‍্যেষ্ঠ মন্ত্রী থেকে শুরু করে সরকারের প্রকৌশলীবৃন্দ, সকলেই ডিজিটাল বাংলাদেশ ধারণাটিকে সাদরে গ্রহণ করেছেন, সেই সাথে তা বাস্তবে রূপ দিতে অক্লান্তভাবে কাজ করে চলেছেন।
তিনি লিখেছেন, সুশাসন ও নাগরিক সেবার উন্নতি সাধনে তথ‍্যপ্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগে আজ বাংলাদেশকে পথিকৃৎ ও অগ্রগণ‍্য হিসেবে বিবেচনা করা হয়। এতে অবদান রাখতে পেরে আমি অত‍্যন্ত গর্বিত।
নিউইয়র্কে সোমবার ইউএন প্লাজা হোটেল মিলনায়তনে এক অনুষ্ঠানে জয়ের হাতে এই পুরস্কার তুলে দেন হলিউডের অভিনেতা রবার্ট ডেভি।

ট্যাগ:
Situs Streaming JAV