Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

পুরুষের টাকে হৃদরোগের ঝুঁকি!

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: April 4, 2013 | 6:35 AM

অনলাইন ডেস্ক : যেসব পুরুষের মাথার চুল পাতলা বা টাক পড়েছে, চুলওয়ালা পুরুষদের চেয়ে তাঁদের হৃদরোগের ঝুঁকি বেশি। টাকে হৃদরোগের ঝুঁকির আভাস। এক সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন জাপানি গবেষকেরা। প্রায় ৩৭ হাজার লোকের ওপর চালানো এই সমীক্ষাবিষয়ক একটি প্রতিবেদন সম্প্রতি অনলাইনভিত্তিক সাময়িকী ‘বিএমজে ওপেন’-এ প্রকাশিত হয়। খবর বিবিসি অনলাইনের। সমীক্ষাটি পরিচালনা করেছে ইউনিভার্সিটি অব টোকিওর একদল গবেষক। প্রতিবেদনে বলা হয়, পাতলা চুলওয়ালা বা টাকমাথার পুরুষদের মধ্যে ৩২ শতাংশেরই হৃদরোগের ঝুঁকি থাকে। এই গবেষকেরা দীর্ঘদিন ধরে মাথার টাক আর হৃদরোগের মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করে আসছেন। তাঁদের মতে, যাঁদের মাথার তালুতে চুল পাতলা হয়ে যায়, তাঁদের হৃদরোগের আশঙ্কা রয়েছে। তবে এ ক্ষেত্রে বয়স ও পারিবারিক পরম্পরাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। গবেষক দলের একজন তোমোহিদে ইয়ামাদা বলেন, ‘আমরা খুব সামান্য মাত্রায় হলেও টাকের সঙ্গে হৃদরোগের সম্পর্ক খুঁজে পেয়েছি। তবে এটা ধূমপান, স্থূলতা, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের মতো অতটা ক্ষতিকর নয়।’ ইয়ামাদা পরামর্শ দেন, যেসব তরুণ অল্প বয়সেই চুল হারাচ্ছেন, তাঁদের এখন থেকেই এমনভাবে জীবন যাপন করা উচিত, যাতে হৃদযন্ত্রটি সুস্থ থাকে। ইয়ামাদা বলেন, টাকমাথার সঙ্গে হৃদরোগের সম্পর্ক খুঁজে পাওয়া গেলেও এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে পুরুষদেহে হরমোনের সংবেদনশীলতা বেড়ে যাওয়া, ইনসুলিন প্রতিরোধ ও ধমনিতে প্রদাহ ইত্যাদি কারণে চুল ও হৃৎপিণ্ড উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। তবে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের মতে, এ বিষয়ে আরও গবেষণা করা দরকার। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV