পুলিশের ভুল হামলা : আহত মা-মেয়ে পাচ্ছেন ৪২ লাখ ডলার ক্ষতিপূরণ
ডেস্ক : আসামি ধরতে পুলিশের অভিযানের সময় গুলিতে আহত নিরপরাধ এক মা ও তাঁর মেয়েকে ৪২ লাখ ডলার ক্ষতিপূরণ দিচ্ছে লস অ্যাঞ্জেলেস শহর কর্তৃপক্ষ। মা এমা হার্নান্দেজ (৭১) ও তাঁর মেয়ে মারজি কারানজা (৪৭) গাড়িতে করে পত্রিকা বিতরণের কাজ করতেন। পুলিশ ভুল করে তাঁদের গাড়িতে গুলি করে। কর্তৃপক্ষ গত মঙ্গলবার এ কথা জানিয়েছে। কয়েক বছর আগে ক্রিস্টফার ডরনার নামের এক কর্মকর্তাকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়। ক্রিস্টফার অভিযোগ করেন, তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি এ ঘটনার প্রতিশোধ নিতে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে ইন্টারনেটে একটি ঘোষণা প্রকাশ করেন। তিনি পুলিশ বাহিনীতে বর্ণবাদ ও অন্যায় আচরণেরও অভিযোগ তোলেন। এরপর তিনি নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ চারজন লোককে হত্যা করেন। পুলিশ তাঁকে ধরার জন্য অভিযানে নামে। গত ৭ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় এক অভিযানে ভুল করে এমা ও কারানজার গাড়িতে গুলি করে পুলিশ। এমা গুলিবিদ্ধ হন। জানালার কাচের টুকরার আঘাতে আহত হন কারানজা। তাঁরা এ ঘটনার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন। পরে পুলিশের অভিযানে ডরনার মারা যান। লস অ্যাঞ্জেলেসের আইনজীবী কার্যালয়ের মুখপাত্র ফ্রাঙ্ক মাটেলজান জানান, মা ও মেয়ের প্রত্যেককে ২১ লাখ ডলার করে দেওয়া হবে। আইনি ও চিকিৎসা খরচ এবং যে মানবিক ক্ষতি হয়েছে, তা পূরণের জন্যই এই অর্থ দেওয়া হচ্ছে। প্রস্তাবটি লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল শিগগির অনুমোদন দেবে বলে জানা গেছে। সরকারি আইনজীবী কারমেন ট্রুটানিস ও বাদীপক্ষের আইনজীবী গ্লেন জোনাস জানান, তাঁরা মীমাংসায় পেঁৗছেছেন। ট্রুটানিস বলেন, ‘আমরা আশা করি, এ অর্থে মা ও মেয়ে ভালোভাবেই চলতে পারবেন।’ সূত্র : এএফপি।কালের কণ্ঠ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








