পৃথিবীর দিকে ছুটে আসছে গ্রহাণু
ডেস্ক: বিশাল আকারের একটি গ্রহাণুপুঞ্জ ছুটে আসছে পৃথিবীর দিকে। পৃথিবীর খুব কাছ দিয়ে তা প্রদক্ষিণ করবে এই গ্রহকে। যদি তা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের টানে পৃথিবীতে পতিত হয় তাহলে আঘাত করতে পারে নিউ ইয়র্ক সিটিতে। এ পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান চার্লস বোলডেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সায়েন্স কমিটির কাছে মঙ্গলবার দেয়া এক শুনানির সময় তিনি এমন পূর্বাভাস দেন। এ সময় বলা হয়, গত ১৫ই ফেব্রুয়ারি রাশিয়ার চেলিয়াবিনস্কে বিস্ফোরিত হয় ৫৫ ফুট ব্যাসের একটি গ্রহাণুপুঞ্জ। এতে সেখানে ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। বাসাবাড়ির জানালা ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবনের। আহত হয় ১৫০০ মানুষ। গত বছর পৃথিবী থেকে ১৭২০০ মাইল দূরে আবিষ্কার করা হয় আরেকটি গ্রহাণুপুঞ্জ। তবে রাশিয়ায় বিস্ফোরিত ওই গ্রহাণুপুঞ্জের সঙ্গে এর কোন মিল নেই। ওদিকে গত ১৫ই ফেব্রুয়ারি বিজ্ঞানীরা পূর্বাভাস দেন যে, এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে আসছে। এমনকি টেলিভিশনের নেটওয়ার্ক ও আবহাওয়া স্যাটেলাইটের নেটওয়ার্কের চেয়েও তা কাছে চলে এসেছে। পৃথিবীর খুব কাছে দিয়ে উড়ে যাওয়া শতকরা ৯৫ ভাগ গ্রহাণু আবিষ্কার করতে পেরেছে নাসা। এ গ্রহাণুগুলোর ব্যাস ১ কিলোমিটারের মতো বা তারও বেশি। হোয়াইট হাউজের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা জন হোলড্রেন বলেছেন, এই আকারের একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে তাতে সভ্যতার ইতি ঘটতে পারে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








