Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

পেনিসেলভেনিয়ায় বৌদ্ধ উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় কয়েকজন নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: October 27, 2018 | 7:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়ার একটি বৌদ্ধ উপাসনায়লে বন্দুকধারীর হামলায় কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার পুলিশসহ অন্তত ছয়জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ এখনও নিহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করে জানায়নি। হামলাকারীর আনুষ্ঠানিক পরিচয়ও এখনও জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে তার নাম রবার্ট বাওয়ার্স, বয়স ৪৬।

হামলাকারীকে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পিটসবার্গে জননিরাপত্তা বিষয়ক পরিচালক ওয়েন্ডেল হিসরিচ বলেন, ‘এটা খুবই ভয়াবহ দৃশ্য ছিলো। আমার দেখা জঘন্যতম একটি। আমি বিমান দুর্ঘটনা নিয়েও কাজ করেছি। কিন্তু এটার খুবই ভয়াবহ ছিলো।’

ছয়জন আহতের কথা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা জানাননি তিনিও। হিসরিচ বলেন, ঘটনাটি নিয়ে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে তদন্ত করা হবে।

স্থানীয় সময় সকাল ১০টায় জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। তৎক্ষণাত সেখানে সোয়াট ও অ্যাম্বুলেন্স অবস্থান নেয়।

সংবাদমাধ্যমগুলো জানায়, হামলাকারী শেতাঙ্গ ব্যক্তি ছিলেন। তার মুখে দাঁড়ি ছিলো। তার কাছে দুটি পিস্তল ও একটি রাইফেল ছিলো।

পেনিসেলভিনিয়া গভর্নর টম ওলফ এক বিবৃতিতে বলেন, এমন ঘটনাকে কোনোভাবে স্বাভাবিকভাবে নেওয়া যায় না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, ‘বারবার এমন ঘটনা দেখা লজ্জাজনক।’ তিনি হামলাকারীকে পাগল বলে উল্লেখ করেন।

তবে এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রে অস্ত্র আইনের কোনও সম্পর্কে নেই বলে দাবি করেন তিনি। বাংলা ট্রিবিউন 

ট্যাগ:
Situs Streaming JAV