Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

পেন্টাগনের রিপোর্ট আফগানিস্তানে জঙ্গি হামলা বেড়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: November 25, 2010 | 1:36 AM

ইউএসএনিউজ ডেস্ক: আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সৈনিক ও আফগান সরকারের সমর্থক বিভিন্ন বাহিনীর ওপর তালেবান হামলা ২০০৭ সালের চেয়ে চারগুণ বেড়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পেশ করা পেন্টাগনের দ্বি-বার্ষিক প্রতিবেদনে গত সোমবার এ কথা বলা হয়। তাছাড়া সে দেশের নিরাপত্তা, প্রশাসনিক ব্যবস্থা ও সুনির্দিষ্ট কিছু এলাকার উন্নয়ন পরিস্থিতি আগের চেয়ে সন্তোষজনক অবস্থায় পেঁৗছেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। খবর : এএফপি ও বিবিসি অনলাইনের।
পেন্টাগনের প্রতিবেদন বলা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা অনুযায়ী চলতি বছর আফগানিস্তানে ন্যাটো সৈন্য বাড়ানো হয়েছে। এরপরও সেখানকার জঙ্গি তৎপরতা কমানো যায়নি। বরং অতীতের যে কোনো সময়ের চেয়ে জঙ্গি হামলা ও সংঘাত বেড়েছে। দেশটিতে ২০০৭ সালের চেয়ে চারগুণ বেড়েছে হামলা ও সংঘাত। তাছাড়া ন্যাটো সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে নিজেদের বিজয় হিসেবে ঘোষণা করেছে তালেবান জঙ্গিরা। এদিকে ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানে অনুষ্ঠিত বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল গতকাল ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনে বিজয়ী হওয়া ৩ প্রার্থীর ফল নতুন করে বাতিল হয়েছে। এ নিয়ে সেখানে বিজয়ীদের মধ্যে ২৪ জনের ফল বাতিল হলো।

ট্যাগ:
Situs Streaming JAV