Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

পোকেপসিতে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় উৎসব উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: December 10, 2010 | 12:58 AM

 

হাকিকুল ইসলাম খোকনঃ বাংলাদেশ কম্যুনিটি অব পোকেপসি আয়োজিত প্রথম শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস গত ৪ ডিসেম্বর নিউইয়র্কের অদূরে আপষ্টেট পোকেপসির ইন এট দ্য ফলস্ হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট স্বজন ডা: রাধা এস. বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের প্রথম বিজয় উৎসব ২০১০ এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা-বাংলাদেশ এ্যালাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম.এ. সালাম। বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ।

 

 সাউথ এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারী জেনারেল রতন বড়ুয়া, যুক্তরাষ্ট্রস্থ সোহ্রাওয়াদী স্মৃতি পরিষদের সভাপতি শিশু সাহিত্যিক হাসানুর রহমান, মুক্তিযোদ্ধা ও উদয়ন শিল্পী গোষ্ঠীর সভাপতি ডা: টমাস দুলু রায়, মুক্তিযোদ্ধা ও অংকন শিল্পী আকা বাবুল, বাপস নিউজ এডিটর ও এক্টিভিষ্ট হাকিকুল ইসলাম খোকন, লেখক ও কবি এবিএম সালেহ উদ্দীন, বোস্টন বাংলা নিউজ ডটকম সম্পাদক মন্ডলীর সভাপতি ও নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি, বোস্টন বাংলা নিউজ সম্পাদক সুহাস বড়ুয়া হাসু, বোস্টন বাংলা নিউজ সহযোগী সম্পাদক ও নিউইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিম পারভীন পারু, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের প্রাক্তন ও নবনির্বাচিত সদস্য কাজী তোফায়েল ইসলাম, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাহিত্যিক ও লেখক লিজি রহমান, কবি ও গল্পকার নাজরীর চৌধুরী, জসিম সরকার, লেখিকা সনিয়া মাহমুদ, সঙ্গীত শিল্পী সবিতা দাস, শামীম আরা আফিয়া, রেজাউল করিম কিরণ, হাফিজুর রহমান হাফিজ, মনিকা রায়, গৌতম রায়, সেলিম ইব্রাহিম, রুবিনা শিল্পী, সানজিদা খানম মনি, দিলরুবা আবেদীন, কাওসার আলমগীর, ইসরাত করিম এরিনা, সাবরিনা রহমান, ফাতেমা ইসলাম, নজরুল ইসলাম, মাহবুবুল আলম ভূইয়া ননি, সফিক উদ্দিন রাশেদ, রুকসানা বেগম, কবি হাবিবুর রহমান হাবিব ও সাইদা আকতার রেজভিন, মুর্তুজা কে. সিদ্দিকী। সম্মানিত অতিথি ছিলেন মূলধারার সম্মানীত ব্যক্তি বালাজি জিলা, অনুষ্ঠানের শুরুতে ‘৭১ এর মুক্তিযুদ্ধ, ‘৫২র ভাষা আন্দোলন সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিটকাল নীরবতা পালন করা হয়। সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। অতঃপর সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক নূরুল আবেদীন স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনডিসি, বোস্টন, কানেকটিকাট, ডেলওয়ার, নিউইয়র্ক, নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা অতিথি, শিল্পী, কলাকুশলীদের প্রতি। ২য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের বিশিষ্ট শিল্পীদের মাঝে সবিতা দাস, শামীমআরা আফিয়া, মনিকা রায়, গৌতম রায়, রেজাউল করিম কিরণ, হাফিজুর রহমান হাফিজ, সানজিদা খানম মনি, দিলরুবা আবেদীন, কাওসার আলমগীর, ইসরাত করিম এরিনা, সাবরিনা রহমান। ৩য় পর্বে ছিল নাসরিন চৌধুরী পরিচালনায় কবিতা পাঠের আসর। এতে কবিতা আবৃতি করেন লিজি রহমান, মনিয়া মাহমুদ, শামীমআরা আফিয়া, হাবিবুর রহমান হাবিব ও নাসরিন চৌধুরী। ছোটবন্ধু সামেরন কাদের তিনটি কবিতা আবৃতি করে। অনুষ্ঠান পরিচালনা পরিষদের ছিলেন নূরুল আবেদীন, হাকিকুল ইসলাম খোকন এবিএম সালেহ উদ্দিন, নাসরিন চৌধুরী, হল মেনেজমেন্ট মোহাম্মদ সহিদুল ইসলাম, শাহ জামান, হল ডেকোরেশন নূরুল কাদের ও আসমা কাদের, ফটোগ্রাফি শরাফী পিনাক ও সাফওয়ান কাদের, ভিডিওগ্রাফি শামেরান মাহমুদ ও সৌরভ পাল, ফুডস মেনেজম্যান্ট সানজিদা খানম মনি, খালেদা খানম রোজী, সাহেলা হোসেন, দিলরুবা আবেদীন, নাসিমা শাহজাহান, মিনু ইসলাম, খায়রুল খান, সাবিনা ইয়াসমিন, মিতা পাল ও আসমা কাদের। তবলায় সহযোগীতা করেন মোঃ শফিক উদ্দিন রাশেদ, সাউন্ড সিস্টেম আকা বাবুল, অতিথি বরণ সাদীদা খান ও অপূর্ব আবেদীন।

 

 

  সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন লেখক, কবি, সাংবাদিক এবিএম সালেহ উদ্দীন। সংগঠনের সভাপতি শাহজাহান খান কিরণ, সকল অতিথি, শিল্পী কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মহান বিজয় দিবসের এই সকল অনুষ্ঠানে সহযোগীদের শুভেচ্ছা জানান। আন্তর্জাতিক মানের ন্যায় এই প্রথম বিজয় উৎসব পোকেপসিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজনীতিক, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, কবি, শিল্পীসহ বিশিষ্ট ব্যাক্তিদের সম্মাননা প্রদান করা হয়। ঐতিহাসিক এই অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা হলেন এম.এ. সালাম, গিয়াস আহমেদ, রতন বড়ুয়া, ডা: টমাস দুলু রায়, আকা বাবুল, হাসানুর রহমান, হাকিকুল ইসলাম খোকন, এবিএম সালেহ উদ্দিন, ওসমান গনি, সুহাস বড়ুয়া, শামিম পারভীন পারু, লিজি রহমান, সবিতা দাস, শামীম আরা আফিয়া, সাহাদত হোসেন, কাজী তোফায়েল ইসলাম, জেয়াউল করিম কিরণ, হাজিজুর রহমান, সাব্বির আলম, মনিকা রায়, গৌতম রায়, শামিমা হোসেন স্নিগ্ধা, সানজিদা খানম মনি, দিলুরুবা আবেদীন, কাওসার আলমগীর, ইসরাত করিম এরিন। নাসরিন চৌধুরী, জমির সরকার, মনিয়া মাহমুদ সাবরিনা রহমান, হাবিবুর রহমান, রুকসানা বেগম, সাইদা আকতার রেজভিন, নূরুল আবেদীন, শাহজাহান খান কিরণ, শহীদুল্লাহ ম্যাকারটিস, মোঃ সহিদুল ইসলাম, ফাতেমা ইসলাম, শাহ জামান, ফারাহ জামান, নূরুল কাদের, আসমা কাদের, শরাফী পিনাক, সাফওয়ান কাদের, শামেরান কাদের সৌরভ পাল, সানজিদা খানম মনি, খালেদা খানম রোজী, সাহেলা আবেদীন, নাসিমা শাহজাহান, মিনু ইসলাম, খায়রুন খান, সাবিনা ইয়াসমীন, মিতা পাল, আসমা কাদের, শফিক উদ্দিন রাশেদ, সাদী খান, অপূর্ব আবেদীন, বালাজি জিলা প্রমুখ। পোকেপসিতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় উৎসব ২০১০ ছিল প্রসংশনীয়। অনুষ্ঠানে সকল রাজনৈতিক বিশ্বাসের সমাবেশ ঘটেছিল, যাছিল একটি মিলন মেলা। অনুষ্ঠানের আয়োজকরা বার্তা সংস্থা বাপ্স নিউজকে জানান তারা সকলেই আনন্দিত হয়েছেন তাদের প্রথম এই সুন্দর অনুষ্ঠানটি সফল হয়েছে।অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করে এই প্রজন্মের জনপ্রিয় নৃত্যশিল্পী ফাতেমা ইসলাম। সমবেত দেশাত্ববোধক সঙ্গীতের মাধ্যমে মধ্য রাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আগতদের নৈশভোজে আপ্যায়ন করা হয় নানা প্রকার মজাদার আয়োজনে।

   
ট্যাগ:
Situs Streaming JAV