Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

পোশাকের বিজ্ঞাপনে এবার বিবসনা বাংলাদেশী তরুণী

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: March 9, 2014 | 12:22 AM

 
বাংলাদেশী বংশোদ্ভূত এক মুসলিম তরুণীর প্রায় বিবসনা ছবি ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি করে আবার বিতর্কের ঝড় তুলেছে আমেরিকান অ্যাপারেল। খবর ডেইলি মেইলের।
‘ভাইস’ ম্যাগাজিনের যুক্তরাষ্ট্র ও কানাডা সংস্করণে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। এতে ২২ বছর বয়সী মাকস নামের এক তরুণীর প্রায় বিবসনা ছবি (টপলেস বা বুক খোলা) ব্যবহার করা হয়েছে।
মাকস আমেরিকান অ্যাপারেলে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছেন। তার জন্ম ঢাকায়। কিন্তু চার বছর বয়স থেকেই তিনি যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে বসবাস করছেন।
বিজ্ঞাপনে তার বুকের ওপর মুদ্রিত রয়েছে ‘মেড ইন বাংলাদেশ’। এর মাধ্যমে শুধু তরুণীকে ব্যবহার করা হয়েছে, পোশাককে বোঝানো হয়নি। কারণ, আমেরিকান অ্যাপারেলের সব পোশাকই লসঅ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে তৈরি হয়।
ছবির ক্যাপশনে বলা হয়েছে, মাকস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও ইসলাম থেকে তিনি বিচ্ছিন্ন। তিনি চাচ্ছেন ‘নিজস্ব পরিচয়’।
বিজ্ঞাপনে বোঝানো হয়েছে, বুক খোলা এই তরুণী মনে করেন, আমেরিকান অথবা বাঙালি তার বড় পরিচয় নয়, তিনি জীবনকে অন্যভাবে দেখতে চান। আমেরিকান অ্যাপারেলও চায় জীবনকে অন্যভাবে উপস্থাপন করতে।
১৯৮৯ সালে কানাডায় প্রতিষ্ঠিত হয় আমেরিকান অ্যাপারেল। বিজ্ঞাপনের মাধ্যমে প্রশংসা অর্জন ও বিতর্ক সৃষ্টির দীর্ঘ ইতিহাস আছে কোম্পানিটির।
বিজ্ঞাপনের সীমা লঙ্ঘন, নারীদের অবমাননা এবং তরুণীদের যৌন উন্মাদনায় উস্কানি দেয়ার অভিযোগ আছে কোম্পানিটির বিরুদ্ধে।
বিজ্ঞাপনের বিবসনা নারীদের ব্যবহারের মাধ্যমে ‘মাত্রাতিরিক্ত যৌন ছবি’ ব্যবহারের কারণে গত বছর যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়।
ডেইলি মেইলের প্রতিবেদনে মন্তব্য করা হয় যে, মাকসের নগ্ন বিজ্ঞাপনটি ঐতিহ্যবাহী মুসলিম প্রধান বাংলাদেশে নিন্দা কুড়াবে বলে ধারণা করা হচ্ছে। এখানে নগ্নতা নিন্দনীয়।
তবে বিজ্ঞাপনের পক্ষে অবস্থান নিয়ে আমেরিকান অ্যাপারেল বলেছে, তারা মনে করে পোশাকের বিজ্ঞাপনে স্বল্পবসনা নারীদের ব্যবহার যুক্তিসঙ্গত।আমার দেশ 
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV