Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

প্রচণ্ড তুষারপাতের কারণে লন্ডনে হিথরো বিমানবন্দরে ২৬০ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: January 21, 2013 | 2:16 PM

প্রচণ্ড তুষারপাতের কারণে লন্ডনে হিথরো বিমানবন্দরের ২৬০টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এতে যাত্রীদের তৃতীয় দিনের মতো দুর্ভোগের কারণ হয়ে ওঠে তুষারপাত এবং আলোর স্বল্পতা। এতে বিমানবন্দরের অন্তত ২০ ভাগ নিয়মিত শিডিউল ফ্লাইট বন্ধ হয়ে যায়।  ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে অন্যতম হিথরো বিমানবন্দরে গত শুক্রবার থেকেই তুষারজনিত বিঘ্ন সৃষ্টি হয়েছে। তিন দিন ধরে ভয়াবহ তুষারপাত ও আলোর স্বল্পতার কারণে সেখানে ফ্লাইট অনিয়মিত হয়ে পড়ে। এতে করে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে এবং ফ্লাইট বাতিল হওয়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। আটকেপড়া হাজার হাজার যাত্রী বিমানবন্দরের টার্মিনাল ফ্লোরে তাঁবু টানিয়ে ফ্লাইটের অচলাবস্থা অবসানের অপেক্ষা করছে। বিমান কর্তৃপক্ষ জানায়, তারা বরফ আচ্ছন্ন আবহাওয়া মোকাবিলায় সক্ষমতা অর্জনের জন্য ব্যাপক অর্থ ব্যয় করেছেন। এর আগে একইভাবে ডিসেম্বরে কুয়াশার কারণে অনানুষ্ঠানিকভাবে বেশ কয়েকদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। তবে তারা জানান, বিমানবন্দরটিতে অতিরিক্ত রানওয়ে নেই। ফলে কোনো ধরনের বিঘ্ন না ঘটলেও শুধু আলোর স্বল্পতার কারণে এখানে কোনো বিমান অবস্থান করতে পারে না।  এক বিবৃতিতে হিথরো কর্তৃপক্ষ জানায়, ‘হিথরো তার প্রায় পুরো সক্ষমতা নিয়ে চেষ্টা করেছে।আমার দেশ
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV