Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

প্রথম সৌর বিমান

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: April 3, 2013 | 2:45 PM

 ডেস্ক : জ্বালানির বোঝা নয়, এবার উড়বে সৌর শক্তির বিমান। আগামী ১ মে যুক্তরাষ্ট্রের এপাশ-ওপাশ উড়বে অতি হাল্কা ওজনের সপূর্ণ জ্বালানিবিহীন এবং সৌরশক্তিচালিত এই উড়োজাহাজ। তবে আপাতত যাত্রী বহনের আশা করতে পারছেন না বিমানটির প্রস্তুতকারকরা। এটিই হচ্ছে বিশ্বের প্রথম সৌর শক্তিচালিত বিমান। খবর : দি ইন্ডিয়ান এক্সপ্রেসের।প্রথম সৌর বিমান
সম্পূর্ণ সৌরশক্তিচালিত বিমানটির বডি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে। ৭৪৭ জেটলাইনারের মতো পাখা, এর ওজন একটি স্টেশন ওয়াগনের সমান। আর এটি চলতে লাগবে স্কুটারের চাহিদার সমপরিমাণ শক্তি। বিমানটির পাখার সঙ্গে সোলার প্যানেল যুক্ত থাকবে। ভেতরে থাকবে লিথিয়াম পলিমার ব্যাটারি। বিমানটি দিনে সূর্য থেকে শক্তি নেবে আর রাতের জন্য শক্তি সঞ্চয় থাকবে ব্যাটারিতে। বিমাটিতে ব্যবহৃত হয়েছে এমন সৃষ্টিশীল প্রকৌশল, যা সূর্য ডুবে গেলেও সৌরশক্তি গ্রহণের ক্ষমতা রাখে।

উদ্বোধনী দিনে ক্যালিফোর্নিয়ার সিভিল-সামরিক বিমানবন্দর মফেট ফিল্ড থেকে উড়ে বিমানটি নিউইয়র্ক সিটি পর্যন্ত যাবে। মাঝে যাত্রাবিরতি নেবে টেক্সাসের ডালাস শহরে। তবে জুলাই নাগাদ অ্যারিজোনার ফিনিক্স, ওয়াশিংটন ডিসি, টেনেসির ন্যাশভিল ও জর্জিয়ার আটলান্টা পর্যন্ত রুট হবে বিমানটির। ১০ বছরের প্রচেষ্টার ফসল এ বিমানের আপতত দায়িত্ব দুই সুইস পাইলট বার্ট্রান্ড পিকার্ড ও আন্ড্রি বরশবার্গের হাতে।

বার্ট্রান্ড পিকার্ড জানান, বিমানটি একজন পাইলট বহন করতে পারবেন, তবে কোনো যাত্রী নয়। যাত্রী বহন না করলেও এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তিনি বলেন, “এখনই আমরা ২০০ যাত্রীসহ সৌরশক্তিচালিত বিমানের আশা করতে পারছি না। যেমনটি ১৯০৩ সালের আগে আশা করা যায়নি, মানুষ নিয়ে বিমান আকাশে উড়বে।”

তিনি বলেন, “ভবিষ্যতে কী হবে আমরা বলতে পারি না। শুরু করেছি, দেখা যাক প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যায়।”সমকাল

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV