প্রধানমন্ত্রীর ‘সমালোচনা’ করায় কুয়েতি সাংবাদিকের কারাদণ্ড
ইউএসএনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে নিবন্ধ লেখায় একজন সাংবাদিককে সোমবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের একটি নিম্ন আদালত। ওই সাংবাদিকের নাম মোহাম্মদ আবদুল কাদের আল-জাসেম। জাসেমের আইনজীবী আবদুল্লাহ আল-আহমাদ এ কথা জানান।
এক বছর আগে জাসেম তাঁর নিজের ওয়েবসাইটে ওই নিবন্ধ প্রকাশ করেন। কুয়েতের প্রথম সারির লেখক ও সাংবাদিক জাসেম তাঁর নিবন্ধে অভিযোগ করেন, ইরানের গোয়েন্দারা দেশের প্রথম সারির এক ব্যবসায়ীর মাধ্যমে কুয়েতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। ওই ব্যবসায়ী প্রধানমন্ত্রী শেখ নাসের মোহাম্মদ আল-আহমাদ আল-সাবাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। জাসেম ওই ব্যবসায়ীকে কেবল ‘এম’ নামে চিহ্নিত করেন এবং তাঁকে ইরানি বংশোদ্ভূত কুয়েতি নাগরিক হিসেবে উল্লেখ করেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী জাসেমের বিরুদ্ধে মামলা করেন। জাসেম জানান, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সূত্র : এএফপি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








