প্রধান বিচারপতির বাসভবনে বোমা হামলা সরকারের সাজানো নাটক: জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক
নিউইয়র্ক: প্রধান বিচারপতির বাসভবনে বোমা হামলা এবং এ ঘটনা তদন্তের আগেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বাসায় গিয়ে পুলিশের হয়রানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়ার যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম সহ ৮০র দশকের সাবেক ছাত্রনেতৃবৃন্দ। ছাত্রনেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ক্ষমতাসীন আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার হীনষড়যন্ত্রের অংশ হিসেবেই বোমা হামলার নাটক সাজিয়েছে। এর মাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সরকারবিরোধী চলমান গণতান্ত্রিক আন্দোলনকে তারা স্তব্ধ করতে চায়। যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতৃবৃন্দ আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুত্, পানি, গ্যাসের অভাব; সরকারি মদদপুষ্ট লুটেরা যুবলীগ-ছাত্রলীগের টেন্ডারবাজি ও দখলবাজি, ভর্তি বাণিজ্য, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, খুন ইত্যাদির মাধ্যমে গোটা দেশকে নরকে পরিণত করেছে আওয়ামী বাকশালী সরকার। জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নিজেদের চরম ব্যর্থতা ও অপকর্মকে বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে এবং বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে একদলীয় শাসন কায়েম করতে চায় স্বৈরশাষক শেখ হাসিনার সরকার।তাৎক্ষনিক এক বিবৃতিতে ফোরাম নেতৃবৃন্দরা জাতীয়তাবাদী যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি মহাসচিবের ছোট ছেলে আখতার হামিদ পবনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মিথ্যা মমলা দায়ের ও মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকুর বাসায় বৃহস্পতিবার রাতে পুলিশি তল্লাশির নামে র্যাব ও সাদা পোশাকধারী লোকদের দ্বারা পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুর্ব্যবহার, ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে সরকারকে এ সকল মামলা-হামলা বন্ধ করে গণতান্ত্রিক আচরণ প্রদর্শন এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দরা। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দরা হলেন, সরকারী তিতুমীর কলেজের সাবেক নির্বাচিত ছাএ সংসদ সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়ার যুগ্ম সাধারন সম্পাদক মো:আনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা নিয়াজ আহমেদ জুয়েল, সাবেক ছাত্রনেতা মো:আমিনুল ইসলাম চৌধুরী, নিউইয়ক ষ্টেট বিএনপির সাধারন সম্পাদক মো: সাইদুর রহমান সাইদ, নিউইয়ক ষ্টেট বিএনপির সিনিয়ার সহ সভাপতি এম.এ.খালেক আকন্দ, জামালপুর সরকারী আশেক মাহামুদ কলেজের সাবেক ভিপি মো:আলমগীর খান, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও ছাত্র সংগ্রাম পরিষদের নেতা এম. বাসেত রহমান,ময়মনসিংহ জেলা ছাএদলের সাবেক সভাপতি মো: সালাউদ্দিন তিতু, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান জীবন শফিক, লালবাগ থানা বিএনপির সাবেক সংগ্রামী নেতা মো: নাসিরুদ্দিন শরীফ, নাসিরাদ সরকারী কলেজের সাবেক জিএস মো:শাহ আলম, চট্রগ্রামের বিশ্ববিদ্যালয় ছাএদলের সাবেক সহ সভাপতি বদরুল হক আজাদ, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ছাএদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাথিল, তেজগাও পলিটেকনিক্যাল কলেজ জাতীয়তাবাদী ছাএদলের সাবেক ভিপি আহমেদ রেজা খান, চট্রগ্রাম জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাএনেতা মো:জালালউদ্দিন, কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো: নুরুল আমিন রিটু, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মাহাবুবুল আলম আলমগীর,চট্রগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ আবদুল কাদের,কুমিল্লা সরকারী কলেজের সাবেক ছাত্রনেতা খন্দকার গোলাম মোর্শেদ সগীর,আবু জাফর ইকরাম, ও সাবেক ছাএনেতা এম.হক সুমন ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








