প্রবাসীদের সার্বিক নিরাপত্তায় এসএমপি কমিশনারের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসীর সাক্ষাত
নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন ইন্কের প্রেসিডেন্ট কেরামত আলী প্রবাসীদের সার্বিক নিরাপত্তা নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সাথে গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সাক্ষাত করেন। সাথে ছিলেন নেদারলেন্ডের নাগরিক মি. ফ্লোরাস। সাক্ষাতকালে যুক্তরাষ্ট্র প্রবাসী কেরামত আলী বলেন, প্রবাসীরা মাতৃভূমির টানে ও অনেকে বিনিয়োগের লক্ষে দেশে আসেন। প্রবাসীরা রেমিটেন্স ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। এয়ারপোর্টে অযথা হয়রানি, সন্ত্রাসী, চাঁদাবাজী ও মিথ্যা মামলা দিয়ে ফাসানো ইত্যাদি থেকে প্রবাসীরা যাতে নিরাপদে থাকতে পারে, সেই লক্ষে আইনি সহায়তা জোরদার করাসহ প্রতিটি থানায় অভিযোগ কেন্দ্র স্থাপন ও অভিযোগের প্রেক্ষিতে ত্বরিত ব্যবস্থা গ্রহনের আবেদন জানান তিনি।
এসময় পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বদাই গুরুত্ব দিয়ে থাকি। প্রবাসীদের সাথে হয়রানি মূলক কোনো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে। তিনি ভবিষ্যতে প্রবাসীদের নিরাপত্তা আরো জোরদার করার আশ্বাস প্রদান করেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








