Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স প্রবাহ বাড়ছে

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: March 21, 2014 | 4:25 AM

আবারও রেমিটেন্স প্রবাহ বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দু’সপ্তাহের তুলনায় মার্চের প্রথম দু’সপ্তাহে প্রায় ৩০% বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। মার্চের প্রথম ১৪ দিনে ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা মোট রেমিটেন্স পাঠিয়েছেন ৬৬ কোটি ২২ লাখ মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে প্রবাসীরা মোট রেমিটেন্স পাঠিয়েছিলেন ৫০ কোটি ৯৭ লাখ ডলার। আর মার্চের প্রথম ১৪ দিনে রেমিটেন্স এসেছে ৬৬ কোটি ২২ লাখ ১০০০০ ডলার। অর্থাৎ বৃদ্ধির হার ২৯.৯০%। এর মধ্যে মার্চের প্রথম সপ্তাহে এসেছে ৩০ কোটি ৮৪ লাখ ডলার ও দ্বিতীয় সপ্তাহে এসেছে ৩৫ কোটি ৩৮ লাখ ডলার।
তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসী বাংলাদেশীরা রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছে ২১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। দু’টি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ৩০টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন ৪৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। বিদেশী ৭টি ব্যাংকের মাধ্যমে ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে। প্রবাসীদের কাছ থেকে আসা মোট রেমিটেন্সের মধ্যে এ সময় শুধু বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসেছে ১৭ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১৩-১৪ অর্থবছরে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছেন ১২৩ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। এর পর আগস্টে ১০০ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ১০২ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, অক্টোবরে  ১২৩ কোটি ৪৭ লাখ ২০ হাজার, নভেম্বরে ১০৫ কোটি ১১ লাখ মার্কিন ডলার, ডিসেম্বরের ১২১ কোটি ২ লাখ ডলার, জানুয়ারিতে ১২৬ কোটি ৭ লাখ এবং ফেব্রুয়ারিতে পাঠিয়েছেন ১১৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে আরও দেখা গেছে, ২০১১-১২ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ছিল ১ হাজার ২৮৪ কোটি ডলার। ২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৬ কোটি ডলারে। প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে ৮৫ লাখের মতো বাংলাদেশী কর্মরত রয়েছেন।মানবজমিন 

ট্যাগ:
Situs Streaming JAV