Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতির জমজমাট পিকনিক

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: August 28, 2021 | 6:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গত ১৬ আগষ্ট নিউইয়র্কে হয়ে গেল প্রবাসী শেরপুর জেলা সমিতির জমজমাট পিকনিক। এতে প্রায় দুইশতাধিক প্রবাসী শেরপুরবাসীসহ কমিউনিটির অতিথিরা অংশ গ্রহণ করেন।

বেলুন উড়িয়ে পিকনিকের শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট্য সাংবাদিক মো: আবুল কাশেম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন পিকনিক কমিটির আহ্ববায়ক মো: সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মো: ছামেদুল হক ঝন্টু।

নিউইয়র্কের অপূর্ব প্রাকৃতিক সৌর্দয়ের সজ্জিত  বেলমন্ড লেকস্টেট পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী এই পিকনিকের কর্মসূচীতে ছিল আলোচনা অনুষ্ঠান , ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও র‌্যাফেল ।

এছাড়াও  সংগঠনের সভাপতি মামুন রাশেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য করেন বিশিষ্ট্য রিয়েলেটর কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পিকনিক কমিটির প্রধান সমন্বয়কারী নাইছ চৌধুরী, যুগ্ম আহ্ববায়ক মো: শহীদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব মো: হিসাম হোসেন প্রমূখ।

 সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেরা জামান রুচি, মো: রফিকুল ইসলাম রাসেল, মোহাম্মদ ফারুক মিয়া, মোস্তফা সাদী, ইয়াসিন আহমেদ ফাহিম, মোহাম্মদ জুয়েল মিয়া ও রেখা জামান চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে মো: আবুল কাশেম বলেন, দীর্ঘদিন কোভিডের কারণে আমরা ঘরবন্দী থাকার পর আজ এই পিকনিকে শেরপুরবাসী একসংগে মিলিত হয়েছি । তিনি, এই রকম অনুষ্ঠানের পাশাপাাশি শেরপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা ও শেরপুরের উন্নয়নেন জন্যও প্রবাসী শেরপুরবাসীকে গুরত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।

সভাপতির ভাষণে মামুন রাশেদ পিকনিকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের কল্যাণের পাশাপাশি  নিউ ইয়র্কের শিল্প-সাহিত্য-সংস্কৃতিকেও শেরপুরবাসী সমৃদ্ধ করতে অগ্রণী  ভূমিকা পালন করতে পারে। এর জন্য তিনি নিউ ইয়র্কের সকল শেরপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানান।

 পিকনিকের সবচেয়ে আকর্ষনীয় পর্ব ছিল পুরুষদের অন্ধের হাড়িভাঙ্গা, মহিলাদের বালিশ বর্জন ও লটারী। রাফেল ড্রতে  ল্যাপটপ, সোনার চেইন, টিভিসহ মোট ১৭টি পুরস্কার ছিল । এ ছড়াও শেরপুরে কোভিড আক্রান্ত মানুষের চিকিৎসার সহায়তা জন্য পিকনিকে উপস্থিত শেরপুরবাসী  আর্থিক সহায়তা প্রদান করেন। সংগৃহিত অর্থ শেরপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে বলে ঘোষনা দেয়া হয়।

ট্যাগ:
Situs Streaming JAV