Monday, 16 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

প্রাণিবাহী রুশ স্যাটেলাইট ফিরে এলো : মঙ্গলে মানুষ পাঠানোর আশা

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: May 20, 2013 | 2:15 PM

ডেস্ক : মহাশূন্যে এক মাসের মিশন শেষে পৃথিবীতে ফিরে এসেছে প্রাণিবাহী রুশ বায়োস্যাটেলাইট। এতে ৪৫টি ইঁদুর, ১৫টি গুঁইসাপ এবং কিছু শামুক ও ছোট প্রাণী পাঠানো হয়েছিল। এ বায়োস্যাটেলাইটে প্রাণীর পাশাপাশি কিছু উদ্ভিদও ছিল। স্যাটেলাইট ফিরে আসার পর বিজ্ঞানীরা আশা করছেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে তারা এখন মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পথ খুঁজে পাবেন। ওজনশূন্য অবস্থার সঙ্গে দেহ কিভাবে খাপ খাওয়ায় তা জানার জন্য মূলত এ মিশন পাঠানো হয়। রাশিয়ার মিশন কন্ট্রোল থেকে বলা হয়েছে, বিয়ন-এম নভোযানটি বিশেষ প্যারাসুটের সাহায্যে অত্যন্ত স্বাভাবিকভাবেই ওরেনবার্গ এলাকায় নেমে আসে। মস্কো থেকে প্রায় ১২শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ এলাকার অবস্থান। আগে থেকেই সেখানে একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল যাতে প্রাণীগুলো পৃথিবীতে ফিরে আসার সময় কি অবস্থায় ছিল তা জানা যায়। রাশিয়ার সরকারি টেলিভিশন থেকে বলা হয়েছে, সব প্রাণী বেঁচে নেই তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। দেশটির ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল রিসার্চের বিজ্ঞানী ভøাদিমির সিকভ জানিয়েছেন, এই প্রথম মহাশূন্যে এত দীর্ঘ সময়ের জন্য প্রাণী পাঠানো হলো। গত এপ্রিলে শুরু হওয়া মহাশূন্যের এ মিশনকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বিশেষ প্রশংসা করে বলেছে, কোনো দেশ এখনো এ ধরনের অভিযান চালাতে পারেনি। সূত্র : ইন্টারনেট।ইনকিলাব

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV