Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

প্রাণের মেলায় পরিণত হয় বগুড়াবাসীর ৭ম ভুলকাভ

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: July 6, 2011 | 11:35 AM

নিউইয়র্ক:গত ২৬ জুন ওয়েকেস্টার কাউন্টির গভীর অরণ্যে ফ্রাঙ্কলিন ড্যানিয়েল রুজভেল্ট পার্কের সবুজ চত্বরে বগুড়াবাসীর পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিলো ‘বগুড়া জেলাবাসীর ৭ম ভুলকাভত’। প্রবাসে কঠোর পরিশ্রমের মাঝেও আমেরিকায় বসবাসরত বগুড়াবাসীদের ঐক্যের মিলনে ৭ম ভুলকাভাত এক পারিবারিক মিলনমেলায় পরিণত হলো সেদিন। গতবারের মত এবারেও ‘বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার’ আয়োজনে ভুলকা ভাত-অনুষ্ঠিত হয়। সকালের সোনালী সূর্যের আলোয় বগুড়াবাসী জ্যাকসন হাইটস, সানিসাইড, জ্যামাইকা, ব্রুকলিন ও ব্রঙ্কসে পার্কচেস্টার থেকে একটি করে বাস ছাড়ে। এ সময় বাসে সকালের নাস্তা পরিবেশনসহ নানান ধরনের চুটকী, গান, পরিবেশন করা হয়। এরপর যথাস্থানে পৌঁছে বগুড়াবাসীর নতুন প্রজন্মকে নিয়ে বিভিন্ন ধরনের খেলায় সম্পৃক্ত করেন।


সেখানে ছিলো ছোট্টদের দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের দৌড়, পিলো থ্রো, (বড়) পুরুষদের দৌড়সহ নানান ধরনের খেলাধুলা। এবারের ভুলকা ভাত-এ প্রধান অতিথি ছিলেন বগুড়ার কৃতী সন্তান দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। সুদূর আমেরিকাতে একখন্ড বগুড়া পেয়ে আনন্দে মেতে প্রধান অতিথী এবং স্মৃতিচারণ করেন বগুড়া সম্পর্কে। ভুলকা ভাত-এর আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলাম সাজু ও সদস্য সচিব মাসুদুল হক রুবেলের প্রাণোত্তর প্রচেষ্টায় ভুলকা ভাত এক প্রাণের মিলন মেলায় পরিণত হয়।ভুলকাভাতকে সফল করার নেপথ্যে যারা কারিগরি ছিলেন তাদের মধ্যে আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ এন মন্ডল কানসু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতোয়ারুল হক আলম। বিকেলে ছিলো মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত এটিএন তারকা একা ও বগুড়া পরিবারের ফারহানা চৌধুরী, মোস্তফা আলমগীর, হারুনুর রশিদ সহ আরো অনেকে। তবলায় ছিলেন, সবার প্রিয় মিন্টু ভাই। তবে মার্শা ও সুপ্রভাতের নৃত্য মনে রাখার মত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার রানা জামান, আগা ই জলিল (তুহিন), ছাদেকুল বদরুজ্জামান পান্না, এ্যাড: বকুল, আলতাফ হোসেন সবুজ, ময়না আক্তার, হিরা, রেজাউদ্দৌলা এ্যাপোলো, বিধান চন্দ্র পাল,মাহমুদুল হাসান, নাজনিন জামান রুনি, জুয়েল, সাইফুল ইসলাম, ড: জাকিরুল ইসলাম, আসাদ, মোহাম্মদ রতন, বুলবুল, সাজেদা আলম, ওমর চৌধুরী, গোলাম এস রহমান মোকসেদ, হাসনাইন মাহমুদ তুহীন, ফারুক হোসেন মিঠু, ফারহানা চৌধুরী, এনামুল হক, আতাউল ইসলাম আরব, আজহারুল ইসলাম ইরান, নুরু আলম সিদ্দিকী, জেসমীন খানম শিল্পী, আতিয়া বাবু, দিনার, মতিয়ার রহমান রুবেল, হেলাল উদ্দীন, রানা আহমেদ, সজল কুমার সেন, রায়হান শরীফ প্রমুখ।

ভুলকা ভাত-এর শেষে এক পর্যায়ে বগুড়ার প্রসিদ্ধ দই ও ছোলা মুড়ি পরিবেশন করা হয়। এবারের ভুলাকাভাতে বিশেষ আর্কষন ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক র‌্যাফেল ড্র। সবশেষে প্রধান অতিথি মোজাম্মেল হক র‌্যাফেল ড্র প্রথম বিজয়ী রফিক সহ শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ট্যাগ:
Situs Streaming JAV