Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

প্রিন্স উইলিয়ামের প্রেম নিয়ে সিনেমা

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: January 30, 2011 | 12:47 AM

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন এএফপি।            ইউএসএনিউজ ডেস্ক: ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তার হবু স্ত্রী কেট মিডলটনের প্রেমকাহিনী নিয়ে ফিল্ম তৈরি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল লাইফটাইম ওই সিনেমা বানাবে। খবর বিবিসি অনলাইনের।আগামী ২৯ এপ্রিল কেটের সঙ্গে উইলিয়ামের বিয়ে। এর আগেই সিনেমাটি সম্প্রচার করা হবে। ওই চলচ্চিত্রের প্রযোজক জানান, উইলিয়ামের চরিত্রে অভিনয় করবেন শিল্পী নিকো এভারস-সুইনডেল। তার বাবা প্রিন্স চার্লসের চরিত্রে থাকবেন বেন ক্রস। তবে কেটের চরিত্রে অভিনয় করার জন্য এখনও কোনো শিল্পীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রসঙ্গত, স্কটল্যান্ডের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এসটি অ্যানড্রিউস বিশ্ববিদ্যালয়ে ওই যুগলের প্রথম পরিচয়। এরপর ৯ বছর ধরে প্রেম। রাজপরিবারের আভিজাত্য ও সামাজিক বিভিন্ন জটিলতার কারণে ওই সম্পর্কের মধ্যে ছিল চড়াই-উৎরাই। সবকিছু অতিক্রম করে তাদের বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। এসব ঘটনার পরিক্রমা নিয়েই সিনেমাটি তৈরি করা হবে। টিভি চ্যানেল লাইফটাইমের আশা, প্রিন্সের বিয়ের সময় দর্শকদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করবে ওই সিনেমা।
ট্যাগ:
Situs Streaming JAV