প্রেসিডেন্ট ট্রাম্পের ছয় দেশের অভিবাসী নিষেধাজ্ঞার দ্বিতীয় আদেশও স্থগিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ছয়টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বিষয়ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় নিষেধাজ্ঞাও স্থগিত করে দিয়েছে হাওয়াই অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে আদেশটির ওপর স্থগিতাদেশ জারি করেছেন বিচারক। স্থানীয় সময় বুধবার রাতে ডিস্ট্রিক্ট জাজ ডেরিক ওয়াটসন এক আদেশে ওই নিষেধাজ্ঞা আটকে দিয়েছেন।
আদেশ স্থগিত করায় উত্তেজিত হয়ে এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প আদালতের স্থগিতাদের বিরুদ্ধে প্রয়োজনে সুপ্রিম কোর্ট এ লড়বেন। হাওয়াইয়ের ফেডারেল বিচারক ডেরিক ওয়াটসন এই আদেশ দেন।
জজ ডেরিকের আদেশেরে পর তেন্নেসীর ন্যাশভিলে সমর্থকদের এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিপদের আভাস পরিষ্কার, আইন পরিষ্কার, আমার নির্বাহী আদেশের প্রয়োজনীয়তা পরিষ্কার। আমেরিকানদের নিরাপদ রাখার লক্ষ্যে এই দেশে কে আসবে কে আসবে না তা নিয়ন্ত্রণের কর্তৃত্ব তাঁর রয়েছে বলেও জানান ট্রাম্প।
হাওয়াই আদালতের রায়ে বলা হয় ছয় মুসলিম প্রধান দেশের ভ্রমনকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা সম্বলিত ওই নির্বাহী আদেশের ফলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হবে যার ওপর অনেকাংশেই নির্ভর করে হাওয়াইয়ের অর্থনীতি। বিবিসি ও ভয়েস অব আমেরিকা
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








