প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন পার্লামেন্টে নিন্দা প্রস্তাব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চার নারী কংগ্রেস সদস্যের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। প্রতীকী একটি নিন্দা প্রস্তাবে সেখানে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নিম্নকক্ষের সদস্যরা।
প্রস্তাবে বলা হয় ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যে আতঙ্ক ও ঘৃনা ছড়িয়ে দিয়েছে আমেরিকানদের মধ্যে। দুই দিন আগে ট্রাম্প এক মন্তব্যে অভিবাসী কংগ্রেস সদস্যদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এরপরেই অবশ্য ট্রাম্প টুইটারে দাবি করেছিলেন, ‘আমার শরীরে কোন বর্ণবাদী হাড্ডি নেই।’
ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ব্যাপক বিতর্ক হয়েছ ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের বিষয়ে। নিন্দা প্রস্তাবটি ২৪০-১৮৭ ভোটে পাস হয়েছে। চারজন রিপাবলিকন ও একজন স্বতন্ত্র এমপিও নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের চার অভিবাসী বংশোদ্ভূত এমপি ইলহান ওমর, রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও আয়ান্না প্রেসলিকে উদ্দেশ করে টুইটারে বলেন, তারা এমন সব দেশ থেকে এসেছে যেখানে চলে নান অনিয়ম ও দুর্নীতি। এখন তারা আবার যুক্তরাষ্ট্রের সমালোচনা করছে। তাইলে তারা দেশে ফিরে যেতে পারে। টুইটে অবশ্য ট্রাম্প কারো নাম উল্লেখ করেননি। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান পার্লামেন্টে অভিবাসী এমপি এই চার নারী। যাদের মধ্যে দুইজন মুসলিম। এদের মধ্যে দুই মুসলিম এমপি ইলহান ওমর জন্মসূত্রে সোমালী এবং রাশিদা তালিব ফিলিস্তিনি। বিবিসি
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








