Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট নির্বাচনে পুনঃনির্বাচিত হলে মার্কিন ক্যাপিটলে দাঙ্গায় অভিযুক্তদের ক্ষমা করে দেয়ার ইঙ্গিত ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: January 31, 2022 | 7:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনঃনির্বাচিত হলে গত বছর মার্কিন ক্যাপিটল ভবনে হামলায় অংশ নেয়ায় যারা অভিযুক্ত হয়েছেন তাদেরকে ক্ষমা করে দেবেন তিনি। খবর এএফপি’র।
টেক্সাসের কনরোয়িতে শনিবার এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘যদি আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি এবং বিজয়ী হলে আমরা ৬ জানুয়ারির ঘটনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করবো। আমরা তাদের প্রতি যুক্তিযুক্ত আচরণ করবো এবং তাদের ক্ষমা করে দেয়ার প্রয়োজন হলে, আমরা তাদের ক্ষমা করে দেবো। কারণ তাদের সাথে একেবারে অন্যায় আচরণ করা হচ্ছে।’
প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে বিজয়ের অনুমোদন দেয়া ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের ৬ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন আইন-পরিষদে ট্রাম্পের শত শত সমর্থক হামলা চালায়।
এ দাঙ্গার ঘটনা তদন্তের অংশ হিসেবে ৭শ’রও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত থাকায় গ্রেফতারের তালিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মার্কিন ইতিহাসের ওই ন্যাক্কারজনক ঘটনায় পাঁচজন প্রাণ হারান।
অভিযুক্ত অধিকাংশের বিরুদ্ধে সহিংসতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ আনা না হলেও ওই ভবনে অবৈধভাবে প্রবেশের নিছক অভিযোগ করা হয়েছে এবং তারা সাধারণভাবে অপকর্মের অভিযোগ মোকাবেলা করছে।
এদিকে ওই দাঙ্গার ঘটনায় করা মামলায় কয়েকজনকে দীর্ঘ মেয়াদি সাজা দেয়া হয়েছে এবং সহিংস কর্মকাণ্ডে অভিযুক্ত আরো প্রায় ২২৫ ব্যক্তির আদালতের দেয়া রায়ে গুরুতর সাজা ভোগ করতে হতে পারে।
ট্রাম্প এ দাঙ্গায় অংশ নেয়া ব্যক্তিদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারকার্য পরিচালনার বিরুদ্ধে বারবার কঠোর সমালোচনা করেন। বাসস/(ছবি : এপি)

ট্যাগ:
Situs Streaming JAV