Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট হতে চলেছেন বাইডেন, বাসভবনের নিরাপত্তায় সিক্রেট সার্ভিস: একজন মার্কিন প্রেসিডেন্ট যা যা পান

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: November 6, 2020 | 11:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বিশাল ব্যবধানে জয়ের পথে এগিয়ে রয়েছেন। বাইডেন হতে চলেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। বাইডেনকে বিজয়ী ঘোষণার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে মার্কিন মিডিয়া। এখন চূড়ান্ত ফলাফল ঘোষণা হলেই ক্ষমতার মসনদে বসবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। বাইডেনের বাড়িতে নিরাপত্তা দিচ্ছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। এয়ার স্পেইসসহ দেলাওয়ারে জো বাইডেনের বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো মুহূর্তে বাইডেনকে বেসরকারিভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিতে পারে মার্কিন মিডিয়া । একজন মার্কিন প্রেসিডেন্ট 
রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে যা পান :

হোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন। ৫৫ হাজার বর্গফুটের উপর নির্মিত ছ’তলা এই ভবনে ১৩২টি ঘর, ৩৫টি শৌচালয় এবং ২৮টি ফায়ারপ্লেস রয়েছে। এছাড়া বোলিং অ্যালি, সিনেমা হল, জগিং ট্র্যাক, সুইমিং পুল। ব্যক্তিগত সহায়কও প্রচুর।

ব্লেয়ার হাউস
প্রেসিডেন্টের সরকারি গেস্ট হাউস হোয়াউট হাউসের চেয়েও বড়। এর আয়তন ৭০ হাজার বর্গফুট।

ক্যাম্প ডেভিড
এটি হল পার্বত্য আবাস। মেরিল্যান্ডের পর্বতে ১২৮ একর জায়গার উপর নির্মিত এই ভবন। রুজভেল্ট থেকে শুরু করে প্রায় সব প্রেসিডেন্টই এখানে কখনও না কখনও থেকেছেন।

এয়ার ফোর্স ওয়ান
মার্কিন প্রেসিডেন্টের যাতায়াতের স্বার্থে ব্যবহৃত এই ব্যক্তিগত এয়ারক্রাফ্টে যে ধরনের ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। তা ইলেকট্রোম্যাগনেটিক পাল্‌স থেকে সুরক্ষিত রাখতে সক্ষম। কোনও ধরনের আক্রমণের হাত থেকে নিরাপদ রাখতেও বিশেষ ভাবে তৈরি হয়েছে এই যান। মাঝ-আকাশে জ্বালানি ফুরিয়ে গেলে ফের তা ভরে নেওয়া যায়।

মেরিন ওয়ান
সরকারি চপার এরই রকম চারটি হেলিকপ্টারের সঙ্গে ওড়ে। ইঞ্জিন বিকল হলেও ঘণ্টা ১৫০ মাইল গতিতে ওড়ার ক্ষমতা রাখে এই হেলিকপ্টার। আক্রমণ প্রতিহত করার যাবতীয় ব্যবস্থা রয়েছে এতে।

দ্য বিস্ট
যে লিমুজিনটি চড়ে প্রেসিডেন্ট ঘুরে বেড়ান, সেটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি হিসেবে বিবেচনা করা হয়। গোলাগুলি তো বটেই, রাসায়নিক আক্রমণ ঠেকাতেও সক্ষম এই গাড়ি। পাঁচ স্তরীয় কাচ ও পলিকার্বোনেটের জানলা। অক্সিজেনের জোগান, অগ্নি মোকাবিলার ব্যবস্থা ছাড়াও এই গাড়িতে রয়েছে ব্লাড ব্যাঙ্ক।

সিক্রেট সার্ভিস
২৪ ঘণ্টার নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট ও তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করে। সিক্রেট সার্ভিসের মতো দেশের প্রাচীনতম ফেডারেল গোয়েন্দা সংস্থা তাদের নিরাপত্তার দায়িত্বে।

বেতন
চার লক্ষ মার্কিন ডলার তার বেতন। এর উপর অবশ্য কর আছে। এর পাশাপাশি বিনোদন ভাতা হিসেবে ১৯ হাজার ডলার, অন্যান্য খরচ বাবদ বার্ষিক ৫০ হাজার ডলার এবং ১ লক্ষ ডলারের ভ্রমণ ভাতা বরাদ্দ, যার উপরে কোনও কর দিতে হয় না। অবসরের পরেও দু’লক্ষ মার্কিন ডলার বার্ষিক পেনশন পান সাবেক প্রেসিডেন্টরা। তার মৃত্যুর পর স্ত্রী বিধবা ভাতা হিসেবে পান বার্ষিক ১ লক্ষ ডলার। সূত্র : এই সময়।

ট্যাগ:
Situs Streaming JAV