ফেইসবুক ভুয়া একাউন্ট খুলতে দেবে না
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেইসবুক মার্কিন হোমল্যান্ড সিকিউরিটিকে আড়িপাতার জন্য ভুয়া একাউন্ট খুলতে দেবে না। যুক্তরাষ্ট্রে গ্রীণকার্ড, নাগরিকত্ব বা বেড়াতে আসার জন্য ভিসা আবেদন কারীদের সম্পর্কে তথ্য জোগাড় করতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ভুয়া একাউন্ট খোলার কথা বলেছে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। গত সোমবার এ ঘোষণা দেয়ার পর পরই ফেইসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, ভুয়া একাউন্ট তৈরির বিষয়টি ফেসবুকের নীতিমালার সরাসরি লঙ্ঘন। যদি এ ধরনের চেষ্টা করা হয়, তাতে সায় দেবে না ফেইসবুক।
ফেসবুকের একজন মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও অন্যদের মতোই সত্যিকারের নাম ব্যবহার করতে হবে। আমরা এ নীতিমালা পরিষ্কার করেই বলছি।
গত জুন মাসে যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগের সাইটের ইউজার নেম দেওয়ার নিয়ম চালু করা হয়। সমালোচকেরা এ পদক্ষেপকে অযৌক্তিক আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে দেখছেন।
তবে সাম্প্রতিক নীতিমালা পরিবর্তনের বিষয়টি বেসামরিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। ফেসবুক ও টুইটারের ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিশেষ নিয়ম রয়েছে।
টুইটারের পক্ষ থেকে গত সপ্তাহে বলা হয়, টুইটারে ভুয়া একাউন্ট চালানোর কোনো অনুমতি নেই। নীতিমালা না মানলে ব্যবস্থা নেওয়া হবে যে কোনো একাউন্টের বিরুদ্ধে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








