Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ফের কাঁদলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: April 9, 2013 | 4:24 PM

 ডেস্ক : আবারও কাঁদলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলের পক্ষে বক্তব্য রাখার এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি। বিলটি কংগ্রেসে মুখ থুবড়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে। ফের কাঁদলেন ওবামা

কানেক্টিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের কাছের শহর হার্টফোর্ডে সোমবার বক্তব্য রাখছিলেন ওবামা। নিউটাউনেরই একটি বিদ্যালয়ে গত বছরের ডিসেম্বরে বন্দুকধারীর গুলিতে ২০ শিশুশিক্ষার্থীসহ ২৬ জন নিহত হয়। এর পরই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইন কঠোর করার দাবি ওঠে। ওবামাও এর পক্ষে অবস্থান নেন। তবে আগ্নেয়াস্ত্র অবাধ ব্যবহারের পক্ষের গ্রুপগুলো বিশেষত ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আইন পরিষদ কংগ্রেসে এ সংক্রান্ত যে বিল তোলা হয়েছে তা পাস হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

সোমবারের ওই বক্তব্যে ওবামা বলেন, নাগরিকদেরই কঠোর আইনের পক্ষে দাবি তুলতে হবে। বিলটি পাসের জন্য আইনপ্রণেতাদের সমর্থনও কামনা করেন তিনি। এ নিয়ে কথা বলার এক পর্যায়ে আবেগাপ্লুত ওবামাকে অশ্রু সামলাতে দেখা যায়। তিনি বলেন, ‘নিউটাউনের ওই ঘটনার দিনটি ছিল আমার প্রেসিডেন্সির জন্য সবচেয়ে কঠিনতম একটি দিন।’

আগ্নেয়াস্ত্রজনিত সহিংসতা রোধ করা দলীয় রাজনীতির চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।সমকাল

ট্যাগ:
Situs Streaming JAV