Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ফেসবুকের ‘হোম’ নিয়ে পাঁচ জিজ্ঞাসা

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: April 5, 2013 | 10:17 AM

অনলাইন ডেস্ক : ফেসবুক হোম কি? ৪ এপ্রিল অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘হোম’ নামের একটি সফটওয়্যার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গের মতে, ‘হোম’ হচ্ছে ‘অ্যাপ্লিকেশন পরিবার’। সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনের মোড়ক হিসেবে ফেসবুকের ফিডগুলোকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিনে প্রদর্শন করতে থাকবে। হোম ইনস্টল করা থাকলে যখনই লক খুলে ফোন চালু করা হবে, অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনটিতে ‘কভার ফিড’ নামের একটি স্ক্রিন দেখাবে। এ স্ক্রিনে ফেসবুকের নানা ফিড দেখতে পারবেন এবং এ স্ক্রিন থেকেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এ স্ক্রিনটিতে ‘চ্যাট হেডস’ নামের বিশেষ একটি ফিচার থাকবে, যার মাধ্যমে চ্যাট করতে পারবেন অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীরা।
হোম কোথায় ও কখন  পাওয়া যাবে ? ১২ এপ্রিল থেকে গুগলের অ্যাপ স্টোর ‘গুগল প্লে’ থেকে পরীক্ষামূলক বা স্থায়ীভাবে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। গ্যালাক্সি এস থ্রি, নোট টু ও এইচটিসি ওয়ান সিরিজে এ সফটওয়্যার ব্যবহার করা যাবে। শিগগিরই ট্যাবলেটের জন্যও এ সফটওয়্যারটির নতুন সংস্করণ তৈরি করবে ফেসবুক।
আইফোনে কি ‘হোম’ পাওয়া যাবে? আইফোনের জন্য ‘হোম’ সুবিধাটি চালু করা হবে কি না, সে বিষয়ে স্পষ্টত কিছু বলেননি ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তবে বিশ্লেষকেরা আশা করছেন, শিগগিরই আইফোনের জন্যও ‘হোম’ সদৃশ কোনো সফটওয়্যার আনতে পারে ফেসবুক।
ফেসবুক চমক ফেসবুক ফোন কি আসবে না? প্রযুক্তি বিশ্লেষকেরা ‘ফেসবুক ফোন’ নিয়ে যে ধারণা করেছিলেন, সে ধারণা ভুল প্রমাণ করেছে ফেসবুক। তবে সরাসরি হার্ডওয়্যার ব্যবসায় না গিয়ে স্মার্টফোনের সঙ্গে সম্পর্ক আরও গভীরতর করতে কাজ করছে ফেসবুক।
প্রযুক্তি বিশ্লেষকেরা কী বলছেন? স্মার্ট। এক কথায় ফেসবুকের নতুন সফটওয়্যারটি উন্মুক্ত করার বিষয়টিকে ‘স্মার্ট’ পদক্ষেপ হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। প্রথম আলো
(তথ্যসূত্র: সিএনএন)

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV