Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ফেসবুকে অর্থ লেনদেন সুবিধা চালু

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: February 13, 2013 | 5:00 PM

ফেসবুকের মাধ্যমে অর্থ লেনদেন করা যাবে। আজ থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ব্যবহারকারীরা এ সেবা উপভোগ করতে পারবেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ ১২৫টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা এ সুবিধাটি পাবেন। এ জন্য ইতিমধ্যে ফেসবুকে সংযোজন করা হয়েছে একটি নতুন অ্যাপ্লিকেশন। ফেসবুকে অর্থ লেনদেন চালু করতে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে যুক্তরাজ্যের নতুন প্রতিষ্ঠান অ্যাজিমো।  সেলফোন থেকেও সুবিধাটি পাওয়া যাবে। জানা গেছে, অ্যাপসটির সাহায্যে ব্যবহারকারী চাইলে অন্য একজন ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারবেন। ফেসবুকে অর্থ পাঠাতে ১ শতাংশ হারে চার্জ দিতে হবে। এই হারে ৫০০ পাউন্ড পর্যন্ত পাঠাতে খরচ হবে ৫ পাউন্ড। তবে ৫০০ পাউন্ডের বেশি যে কোনো পরিমাণ অর্থ লেনদেনে খরচ হবে ১৫ পাউন্ড। বিশ্লেষকদের মতে, এ পদ্ধতি অর্থ লেনদেন দ্রুত এবং নিরাপদ করবে। অর্থ প্রেরণের খরচও অনেক কমিয়ে আনতে সক্ষম হবে। অ্যাজিমোর প্রতিষ্ঠাতা মাইকেল কেন্ট জানান, ফেসবুকে বর্তমানে ১০০ কোটিরও বেশি সদস্য রয়েছে। নতুন প্রতিষ্ঠান হিসেবে আমরা ফেসবুকের মাধ্যমে অর্থ লেনদেনের সুবিধা চালু করতে পেরে গর্বিত। অর্থ লেনদেনের সুবিধা পেতে  https://azimo.com/en/6zw3us28z1ঠিকানায় অ্যাকাউন্ট খুলতে হবে। আমিনুর রহমান/সমকাল
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV