Monday, 16 March 2026 |
শিরোনাম
নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ফেসবুকে পরীক্ষিত ব্যবহারকারী-সুবিধা

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: May 31, 2013 | 8:56 PM

শচিন টেন্ডুলকারের পরীক্ষিত ফেসবুক ফ্যান পেইজ। টিকচিহ্ন বলে দিচ্ছে এটি তঁারই পেজ                                            শচিন টেন্ডুলকারের পরীক্ষিত ফেসবুক ফ্যান পেইজ। টিকচিহ্ন বলে দিচ্ছে এটি তঁারই পেজ I সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের মতো করে বিখ্যাত ব্যক্তিদের চিহ্নিত করার সুবিধা চালু করেছে। এর ফলে এখন ফেসবুক টুইটারের মতো করেই বিশেষ উদ্যোগ নেবে যার মাধ্যমে বিখ্যাত তারকা, খেলোয়াড়, ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রিয় ব্র্যান্ড, সাংবাদিকদের প্রকৃত ফেসবুক পেজ নিশ্চিত করবে। অর্থাৎ নির্দিষ্ট পেজটি যাঁর নামে রয়েছে, তিনিই ব্যবহার করেন কিংবা তাঁর অনুমোদনে পরিচালিত হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে। ২৯ মে থেকে ফেসবুকে এ সুবিধা চালু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন তারকা ও খেলোয়াড়ের সঠিক ফেসবুক পেজকে চিহ্নিত করা হয়েছে এবংপেজে তাঁদের নামের পাশে নীল টিকচিহ্ন যোগ হয়েছে। এই টিকচিহ্ন নিশ্চিত করবে যে, এটি ওই ব্যক্তির আসল ফেসবুক পেজ। সম্প্রতি ফেসবুক আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নতুনভাবে তারকা, ব্যক্তিত্ব এবং সেরা ব্যবসায়ীদের অনুমোদিত (ভেরিফাইড) ফেসবুক পেজ চিহ্নিতের কাজ শুরু হয়েছে। এর মধ্যে যাঁদের ফ্যান-সংখ্যা কিংবা বন্ধুর সংখ্যা অনেক বেশি এবং তাঁদের নিয়েও রয়েছে বেশ আগ্রহ, তাঁদের অ্যাকাউন্ট কিংবা ফ্যান পেজ চিহ্নিত করা হবে। টুইটারের মতো করেই একটি নীল রঙের টিকচিহ্ন দেখেই ব্যবহারকারীরা বুঝতে পারবেন এটি মূল এবং অনুমোদিত অ্যাকাউন্ট। এর ফলে তারকাদের কাছ থেকে সঠিক খবর পাওয়া যাবে বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে একই তারকার নামে একাধিক ফ্যান পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্ট থাকায় অনেকের পক্ষেই জানা মুশকিল কোনটা আসল। ফেসবুকের এমন উদ্যোগে সে সমস্যাটি দূর হয়ে গেল। —সি নেট ও টেক ক্র্যাঞ্চ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV