ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার বিবেচনায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, ব্যবহারকারী ১৬ কোটির বেশি

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহার ছেড়ে দিয়েছেন যুক্তরাজ্যের ছয় লাখ ব্যবহারকারী। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বিশ্লেষক প্রতিষ্ঠান সোশাল বেকার্স এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পেয়েছে ২.৮৮ শতাংশ। বিশ্লেষকেরা জানিয়েছেন, ফেসবুক ব্যবহার ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে ব্যক্তিগত তথ্যের নীতিমালা নিয়ে অসন্তোষ ও অতিরিক্ত বন্ধুর সংখ্যা। ফেসবুকে অতিরিক্ত বন্ধু হয়ে গেলে আর ওয়েবসাইটটি ব্যবহার করতে ভালো লাগে না অর্থাত্, নতুন কোনো আকর্ষণ না থাকায় অনেকেই ফেসবুক ব্যবহার ছেড়ে দিয়েছেন। পকেট লিন্টন ওয়েবসাইটটির বিশ্লেষক স্টুয়ার্ট মাইলস জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ব্যবহারকারী আকর্ষণ ধরে রাখার জন্য পরিবর্তন আনা জরুরি এটা আরও সময় উপযোগী ও কার্যকর হওয়া দরকার। এ ওয়েবসাইটটির ব্যবহারকারী বেড়ে যাওয়া ও বিজ্ঞাপন বেড়ে যাওয়ায় অনেকেই আকর্ষণ হারিয়ে সাইটটির ব্যবহার ছেড়ে দিচ্ছেন। প্রসঙ্গত, ২০১২ সালেই একশো কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে ফেসবুক। ছয় লাখ ব্যবহারকারী ফেসবুক ব্যবহার ছেড়ে দিয়েছেন এ তথ্য অস্বীকার করে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ফেসবুকের ব্যবহার ঠিকমতোই বাড়ছে আর যেভাবে বাড়ছে ফেসবুক কর্তৃপক্ষ তাতে খুশি। সাইটটির অর্ধেক ব্যবহারকারীই প্রতিদিন সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। ফেসবুক ব্যবহারকারীর হিসেবে যুক্তরাজ্যের অবস্থান ষষ্ঠ। যুক্তরাজ্যের সাড়ে তিন কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার বিবেচনায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৬ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছে।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








