Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ফেসবুক হ্যাকড!

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: February 16, 2013 | 7:59 AM

ডেস্ক: এবার সাইবার হামলা পরিচালিত হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে। গত শুক্রবার ফেসবুক ইনকর্পোরেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি অজ্ঞাত হ্যাকার সংগঠন বেশ সূক্ষ্মভাবে হামলাটি চালিয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, ব্যবহারকারীদের কোন তথ্য হাতিয়ে নিতে পারেনি হ্যাকার সংগঠনটি। গত মাসে এ হামলা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ফেসবুকের পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে তাদের ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। ব্যক্তিগত কোন তথ্য চুরি যায়নি বলে ফেসবুক দাবি করলেও, এ খবরে ব্যবহারকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। তবে এ সাইবার হামলার শিকার শুধু ফেসবুক নয় বলে মনে করছে কর্তৃপক্ষ। কি কারণে হামলা হয়ে থাকতে পারে সে ব্যাপারে কোন মন্তব্য করেনি সংস্থাটি। এদিকে অপর এক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিষয়ক এক বিশেষজ্ঞ মনে করছেন চীনের কোন হ্যাকার সংগঠন এ হামলা চালিয়ে থাকতে পারে। গোয়েন্দা সংস্থা এফবিআইও এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি। সম্প্রতি বিখ্যাত সংবাদপত্র ওয়েবসাইট নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালেও সাইবার হামলা চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকও হামলার শিকার।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV