Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ফোবানা নাম ব্যবহার করে সংবাদ সম্মেলন করার প্রতিবাদ ফোবানা এক্সিকিউটিভ কমিটির : বেআইনি কর্মকান্ডকে উৎসাহিত না করার অনুরোধ গণমাধ্যমের প্রতি

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: July 5, 2019 | 9:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গত ৩ জুলাই বুধবার নিউইয়র্কে ”ফোবানা” নাম ব্যবহার করে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মীর চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী। এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ফোবানা নাম অবৈধভাবে ব্যবহার করে একটি সংবাদ সম্মেলনের সংবাদ আমাদের দৃষ্টিগোছর হয়েছে। আমরা ফোবানা কেন্দ্রীয় কমিটি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই ফোবানা একটি ফেডারেশন । এটি পরিচালিত হয় একটি কনস্টিটিউশন ও অপারেটিং প্রসিডিউরের মাধ্যমে । এটি কোন ব্যক্তির পরিচালিত সংগঠন নয়। যে কোন সংগঠন ফোবানার কনস্টিটিউশন, বাইলজ ও অপারেটিং প্রসিডিউর মেনে ফোবানায় অংশগ্রহণ করতে পারেন।

বার্তায় নেতৃবৃন্দ বলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য নিউইয়কের্র কিছু ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে ফোবানা নাম ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকান্ড পরিচালনার অপচেষ্টা চালাচ্ছেন। যার প্রেক্ষিতে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করা হয়েছে। কিন্তু তারপরও তারা থেমে নেই তারা একের পর এক ফোবানার নাম ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন।

নেতৃবৃন্দ বলেন, অবৈধভাবে ফোবানা নাম ব্যবহার থেকে বিরত থাকার জন্য ইতিমধ্যেই চিহ্নিত ব্যক্তিবর্গেও বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলা চলমান রয়েছে। ফোবানা এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ বলেন, ফোবানা শব্দটি আইনগত ভাবে কেউ ব্যবহার করতে পারবেনা। এই শব্দটির ট্রেডমার্ক করা আছে। কিন্তু তারপরেও একদল কুচক্রিমহল তাদের হীনস্বার্থে ফোবান শব্দটির সাথে কনভেনশন ২০১৯ লাগিয়ে অবৈধভাবে এর ব্যবহার করবার প্রয়াশ চালাচ্ছে।

ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মীর চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী বলেন, নিউইয়র্কে যখনই ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয় তখনই এই গ্রুপটি বিভিন্নভাবে সম্মেলনকে বাধাগ্রস্থ করার জন্য ফোবানার নাম ব্যবহার করে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অনুষ্ঠান করার অপচেষ্টা চালান এবং কমিউনিটি কে বিভক্ত করার চেষ্টা করেন। এরা সংগঠন ভাঙার ও কমিউনিটিকে বিভক্ত করার কারিগর হিসেবে চিহ্নিত। তাই সর্বোচ্চ এই আইনের দেশে এই ধরনের বেআইনি কর্মকান্ডকে উৎসাহিত না করার জন্য গণমাধ্যমের সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ করা যাচ্ছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV