ফোবানা সম্মেলন ২০১৯-র আইকন ‘জি আই রাসেল’ : ১০ হাজার ডলার ডোনেশন প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ড শহরের নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের আইকন হলেন ‘জি আই রাসেল’। ড্রামা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে ১০ হাজার ডলার ডোনেশন প্রদানের মাধ্যমে তিনি ফোবানা সম্মেলন ২০১৯ এর আইকন হলেন।
গত ১৩ জুলাই শনিবার ফোবানা সম্মেলন ২০১৯ এর কনভেনার নার্গিস আহমেদ এবং এক্সিকিউটিভ সেক্রেটারি আবির আলমগীরের ওয়াশিংটন সফরের সময় জি আই রাসেল ১০ হাজার ডলারের চেক হস্তান্তর করেন। এসময় তার স্ত্রী জেবা রাসেল উপস্থিত ছিলেন। একই দিনে ফোবানা স্বাগতিক কমিটি আরও ১২টি সিলভার স্পনসর পেয়েছে ভার্জিনিয়ার বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের কাছ থেকে। এই সিলভার স্পনসর প্রতিটির মূল্য ২ হাজার ডলার। এদিকে, জি আই রাসেল আগামী ২০২১ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলন আয়োজনের জন্য ফোবানা এক্সিকিউটিভ এবং সদস্যদের নিকট আবেদন করে আসছেন। তিনি বলেন, ২০১৫ সালে আমি এবং আমার সংগঠন এই ফোবানায় যোগদান করি। তারপর থেকেই আমি সবার কাছে সম্মেলনটি হোস্ট করার আগ্রহ প্রকাশ করে আসছি। আশা করছি এবার নিরাশ হবো না। সবার সহযোগিতায় ওয়াশিংটন ডিসিতে ২০২১ সালে ফোবানা সম্মেলন আয়োজন করতে সক্ষম হবো।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








