Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় বাংলাদেশীদের আতংক কাটেনি, নজরদারি চলছে ব্যবসায়ীদের উপর

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: October 21, 2010 | 10:29 PM

 এনা: ৬ মাসের ব্যবধানে ফ্লোরিডা থেকে প্রায় ৩ ডজন বাংলাদেশীকে গ্রেফতারের পরও শংকা কাটেনি কম্যুনিটির লোকজনের। গুঞ্জন উঠেছে আরো প্রায় দেড় ডজনের উপর নজরদারি চলছে।  ব্যবসা-বানিজ্যে ট্যাক্স ফাঁকির তদন্ত চলছে অন্ততঃ আরো ১৬ জনের বিরুদ্ধে-এ গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফ্লোরিডা কম্যুনিটিতে। ইতিপূর্বে যারা গ্রেফতার হয়ে বর্তমানে বিচারাধীন রয়েছেন তাদের কাছ থেকে ফেডারেল প্রশাসন চাঞ্চল্যকর অনেক তথ্য উদ্ধার করেছে। ট্যাক্স ফাঁকি দিয়ে অর্জিত অর্থের বড় একটি অংশ বিদেশে পাচারের ব্যাপারেও তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। রাতারাতি বিপুল অর্থবিত্তের মালিক হওয়া এবং বছর শেষে সরকারের ট্যাক্স ফাঁকি দেয়া ইত্যাদি অভিযোগ নিয়ে মাঠে নেমেছে সরকারের একাধিক বাহিনী। এ অবস্থায় আতংকে রয়েছেন সহজ-সরল ব্যবসায়ীরা। কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ নিয়েও অনেকে মহাদুশ্চিন্তায় পড়েছেন বলে জানা গেছে। আরো জানা গেছে, রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব নিয়ে পুরনো বিরোধকেও অনেকে কাজে লাগাচ্ছেন ফেডারেল প্রশাসনকে নানা তথ্য সরবরাহ করে। ফ্লোরিডায় ৫ মাস আগে পরিচালিত অভিযানে ১২ বাংলাদেশী গ্রেফতারের সংবাদ সবিস্তারে প্রকাশের সময় হুশিয়ার করে দেয়া হয়েছিল। কিন্তু অনেকে বিষয়টিকে আমলে নেননি অথবা গ্রেফতার-জেল-জরিমানার ঝুঁকি নিয়েই ট্যাক্স ফাঁকির কায়কারবার অব্যাহত রেখেছিলেন। জানা গেছে, ফ্লোরিডার বিভিন্ন সিটিতে সহস্রাধিক বাংলাদেশীর বিভিন্ন ব্যবসা রয়েছে এবং আমেরিকার স্বপ্ন পূরণে ফোরিডাকে অসংখ্য বাংলাদেশী বেছে নিয়েছেন। এমনি অবস্থায় রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্তৃত্ব নিয়ে চলমান কোন্দলের জের হিসেবে সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে আত্মঘাতি নানা তৎপরতা।

ট্যাগ:
Situs Streaming JAV