Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৩

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: July 7, 2019 | 9:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডায় একটি স্ট্রিপ মলে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফ্লোরিডা প্লান্টেশন শহরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জেসন নুনমেকার বলেছেন, মলের ভেতর থাকা সবাই নিরাপদে রয়েছেন এবং একজন ট্রমা রোগীর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। জেসন জানান, তিনি মার্কেট অন ইউনিভার্সিটি নামে পরিচিত ওই স্থানে বেশ কয়েকবার পরিদর্শন করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে একটি গ্যাস লিকেজ খুঁজে বের করার চেষ্টা করছেন।

নুনমেকার বলেন, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আমরা সৌভাগ্যবান যে, আমরা এর চেয়ে খারাপ কোনও অভিজ্ঞতার মুখে পড়িনি। হতাহতের বিবেচনায় এটা খুব একটা গুরুতর ছিল না বলে আমি স্বস্তি পেয়েছি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ওই রিটেইল সেন্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই মলে এল.এ ফিটনেস জিম ও কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে।

প্লান্টেশন দমকল বিভাগের উপ-প্রধান জোয়েল গর্ডন বলেছেন, কী কারণে ওই বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেননি তারা। 

এদিকে টেকো পিপলস গ্যাস কোম্পানির একজন মুখপাত্র চেরি জ্যাকবস জানিয়েছেন, এ ঘটনার কারণ খতিয়ে দেখতে দমকল বিভাগের সঙ্গে তারা কাজ করছেন।

ওই স্ট্রিপ মলে টেকো পিপলস গ্যাস কোম্পানির সাত থেকে আটজন গ্রাহক রয়েছে। তবে তাদের কোনও গ্রাহকের প্রতিষ্ঠানে গ্যাস লিকেজ হয়েছে কিনা- তা নিশ্চিত করতে পারেননি চেরি জ্যাকবস।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV