ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইয়ানের ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি
জুয়েল সাদাত : ঘূর্ণিঝড় ইয়ানে ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পুরো ক্ষয়ক্ষতি থেকে বিপর্যস্ত এলাকা বেরিয়ে আসতে বছরের বেশি সময় লাগবে। ভেঙ্গে যাওয়া বাড়িঘরের বিমা ব্যয়সহ অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সময় লাগবে। এরইমধ্যে ফেডারেল ও রাজ্য কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য মাঠে নেমেছে। উদ্ধার ও পুনর্বাসনের কাজ সমান্তরাল শুরু হয়েছে।
কোনো ধরনের লুটপাটের বিরুদ্ধে রাজ্য গভর্নর সতর্ক করে দিয়েছেন। কিছু লুটপাটের বিচ্ছিন্ন ঘটনার সংবাদ পাওয়ার পর জানানো হয়েছে, ফ্লোরিডা একটি দ্বিতীয় সংশোধনীকে আমল দেয়া রাজ্য। এরমানে নিজের সম্পদ রক্ষার জন্য যে কেউ গুলি করতে পারে।
১ অক্টোবর রোববার সকাল পর্যন্ত ফ্লোরিডা অঙ্গরাজ্যে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে বলে সংবাদমাধ্যমগুলো রিপোর্ট করেছে। ঘূর্ণিঝড় ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে শুক্রবারেই ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায়। এর আগে ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড় হিসেবে স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে ঝড়টি মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় স্থলভাগে আছড়ে পড়ে।
ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যমতে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৬০ মাইল বেগে বয়ে যায়। ইয়ান ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানে। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বর্ষণে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে এই অঙ্গরাজ্যে। ঘরবাড়ির পাশাপাশি প্রাইভেট কারও পানির তোড়ে ভেসে গেছে। জলোচ্ছ্বাসে ডাঙায় উঠে এসেছে অনেক নৌযান। এদিকে ফ্লোরিডার কয়েক লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। সেখানকার হারডি কাউন্টির সব বাসিন্দাই বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








