Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় জাগো নারী ফাউন্ডেশনের সভা

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: October 3, 2010 | 1:05 AM

 হাকিকুল ইসলাম খোকন: গত ২৫ সেপ্টেম্বর ফ্লোরিডার পাম হারবারে জাগো নারী ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রস্থ জাগো নারী ফাউন্ডেশনের সভানেত্রী আভা নাসরীন হেলেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নারী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নূর-উর-নাহার মেরী; সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, জালালউদ্দীন মাহমুদ, মেজর (অবঃ) রুহুল আমীন, ইঞ্জিনিয়ার মোঃ কাজী, ইঞ্জিনিয়ার সোহেল আহসন, মেজর (অবঃ) ওয়াদুধ, মেজর (অবঃ) আবদুল্লাহ, মিসেস সিমু ওয়াদুধ, মিসেস হেনা আবদুল্লাহ এবং মিসেস লিপী।  তাছাড়া বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র জাগো নারী ফাউন্ডেশন শাখার ভাইস প্রেসিডেন্ট নাসিমা আক্তার রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আহসান স্মুতি ও সদস্য মিসেস ইয়াসমিন গ্রীপিন। একইদিন সভার দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় মেলবোনের ব্রকেন লেনে। আলোচনা সভায় বিভিন্ন বক্তা বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রযাত্রা ও নারী নির্যাতন প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোজনা করেন এবং বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স ও ইভটিজিং ভয়াবহ রূপ নেয়ায় তার জন্য আরও কঠিন আইন প্রণয়নের দাবী জানান। সভার প্রধান অতিথি নারী নেত্রী নূর-উর-নাহার মেরী বলেন, স্বধীনতার পর হতে বাংলাদেশে নারী আন্দোলন এক বিশেষ মাত্রায় উন্নীত হয়েছে, তবে এখনও পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অধিকার ও মর্যদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, সরকার ও অন্যান্য েেত্র সমমর্যাদায় ১০০-১০০ প্রতিনিধিত্বে এমপো অনুযায়ী প্রণীত ১১ দফা সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নারী তার নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করার সুযোগ চায়; তিনি ১১ দফা সুপারিশ অনুযায়ী জাতীয় সংসদের প্রত্যেক আসন হতে সরাসরি ভোটে একজন নারী মেম্বার ও একজন পুরুষ মেম্বার নির্বাচিত করার বিধান সংবিধানে সংযোজন করতে সংবিধান সংশোধন সম্পর্কিয় সংসদীয় বিশেষ কমিটি ও জাতীয় সংসদের কাছে জোর দাবী জানান।

ট্যাগ:
Situs Streaming JAV