Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় ধেয়ে আসছে আফ্রিকান রাক্ষুসে শামুক

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: April 17, 2013 | 3:56 PM

 ডেস্ক : শামুক হচ্ছে সর্বগ্রাসী প্রজাতি। বিরাট আকৃতির আফ্রিকান শামুক প্রায় ৫০০ প্রজাতির লতাগুল্ম খেয়ে থাকে। তাই এদের সবচেয়ে আগ্রাসী প্রজাতি বলে চিহ্নিত করা হয়। এরা এমনকি প্লাস্টার করা প্রাচীর খেয়ে ফেলতে পারে। এ জাতীয় খাদ্য এ রাক্ষুসে শামুকের খোলস তৈরিতে ক্যালসিয়ামের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বিশেজ্ঞরা সম্প্রতি ফ্লোরিডার গেইন্সভিল শহরে এক বিজ্ঞান সম্মেলনে একত্রিত হয়ে এ আগ্রাসী শামুক নির্মূলের সবচেয়ে সহজ পথ সন্ধান করছিলেন। ফ্লোরিডা কৃষি বিভাগের মুখপাত্র ডেনিস ফিবার জানান, মিয়ামি-ডেড কাউন্টিতে প্রত্যেক সপ্তাহে প্রায় এক হাজার শামুক আক্রমণ করে। আর এ বাড়ির মালিক ২০১১ সালের সেপ্টম্বর থেকে এ পর্যন্ত প্রথম শামুকটি দেখার পর এক লাখ ১৭ হাজার শামুক দেখতে পেলেন। এরপর থেকেই বাড়ির লোকজন এদের বিরুদ্ধে কমবেশি লড়াই করতে শুরু করে দিলেন। আর বৃষ্টির মৌসুমে যখন এরা মাটির ভেতর থেকে বের হয়ে আসতে শুরু করে তখন পায়ের নিচে ফেলে পিষে মারতে হয়। সংবাদ মাধ্যমকে এমন কথাই জানালেন ডেনিস ফিবার। তিনি আরো জানালেন, এসব শামুক সবুজ পদার্থ এবং তাদের আসা-যাওয়ার পথে যা পায় তাতেই আক্রমণ করতে পছন্দ করে। প্রায়ই শামুকের নিঃসৃত আঠালো পদার্থ, বিষ্ঠা বিভিন্ন প্রাচীর ও রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সূত্র:ওয়েবসাইট।ইনকিলাব
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV