ফ্লোরিডায় ৬-৮ অক্টোবর ফোবানা সম্মেলন : নুতন প্রজন্মকে সাথে নিয়ে মানবতার জন্য কাজ করছে ফোবানা – নিউইয়র্কে কনভেনার জহির
নিউইয়র্ক: নুতন প্রজন্মকে সাথে নিয়ে ‘মানবতার জন্য ঐক্য’-এই স্লোগানকে সামনে রেখে আগামী কলম্বাস ডে উইকেন্ডে ফ্লোরিডার মায়ামী শহরে অনুষ্ঠিত হবে ৩১তম ফোবানা সম্মেলন। গত ১৩ মে শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাটটিস্থ পালকি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন কনভেনার এম রহমান জহির। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। এই মানুষের মাঝেই মানবতার গুণাবলী ও মানবিকতার আহ্বানে সাড়া দেয়ার জন্য যে আকাংখা তার বিস্তার ঘটানোর লক্ষ্যেই ফোবানা নিরন্তর কাজ করে চলেছে। এছাড়া প্রবাসের মাটিতে বেড়ে উঠা নুতন প্রজন্মেকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত করে তাদের প্রচার ও প্রসারে ফোবানা কাজ করে চলেছে জন্মলগ্ন থেকেই।
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী ৩১তম ফোবানা সম্মেলন হবে যুক্তরাষ্ট্রের সূর্যালোকের শহর নামে খ্যাত ফ্লোরিডায়। রাজ্যের পর্যটন শহর মায়ামির পাঁচ তারকা মানের হায়াত রিজেন্সি হোটেলের বলরুমে ফোবানা সম্মেলনের জমকালো আসর বসবে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ৩১তম ফোবানার স্বাতিক কমিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফোবানা সেন্ট্রাল কমিটির প্রাক্তন চেয়ারম্যান ও ৩১তম ফোবানা সম্মেলনের প্রধান সমন্বয়ক আতিকুর রহমান। প্রধান সমন্বয়কারী আতিকুর রহমানের সঞ্চালনায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান, ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান
আজাদুল হক, নির্বাহী সচিব এম মাওলা দিলু, প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ এবং আয়োজক কমিটির সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ, কর্মকর্তা বেদারুল ইসলাম বাবলা, এমরানুল হক চাকলাদার, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান এবিএম গোলাম মোস্তফা, রফিকুল হক, মো. আলমগীর, মিডিয়া কমিটির চেয়ারম্যান শিব্বির আহমেদ, প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা, ডিউক খান, নাহিদ চৌধুরী মামুন, গুডউইল অ্যাম্বাসেডর আবীর আলমগীর, সেন্ট্রাল কমিটির যুগ্ম সম্পাদক জাকারিয়া চৌধুরী, শামসুল আলম চৌধুরী, আব্দুল হাই জিয়া, শরাফত হোসেন বাবু, জাকির হোসেন প্রমুখ।
আয়োজক কমিটির আহ্বায়ক এম রহমান জহির জানান, এবার প্রবাসে জন্মগ্রহণকারী আমাদের নতুন প্রজন্মের শিল্পীরাই অংশ নেবে। তারা যাতে বাঙালি সংস্কৃতির প্রতি আরও আকৃষ্ট হয়ে ওঠে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে মেতে
থাকে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ এমরান বলেন, অতিথি আপ্যায়নে চ্যাম্পিয়ন মায়ামির বাঙালিরা। এবারের ফোবানা সম্মেলনে এর ব্যতিক্রম হবে না।
ফোবানার যুগ্ম নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী জানান, ইতোমধ্যেই শতাধিক তরুণ-তরুণীর সমন্বয়ে ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের অনুশীলন শুরু হয়েছে। তারা সকলেই আমেরিকায় জন্মেছে। তবে সকলেই বাংলায় কথা বলে এবং পুরো অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতির নিশ্চয়তা পাওয়া যাবে।
এবারের ফোবানা সম্মেলনে থাকবে বিষয়ভিত্তিক সেমিনার। মার্কিন কংগ্রেসের শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালিদের আমন্ত্রণ জানানো হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সকলকেই কেন মূলধারায় সম্পৃক্ত হওয়া জরুরি সে আলোকে এবং বাংলাদেশে বিনিয়োগে আমেরিকানদের উজ্জীবিত করার লক্ষ্যেও সেমিনার হবে।
সম্মেলনে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি পেশাগতভাবে বিশেষ সাফল্য প্রদর্শনকারী কয়েকজন প্রবাসীকেও সম্মানিত করার পরিকল্পনা রয়েছে বলে মিট দ্য প্রেসে জানানো হয়। (ছবি : নিহার সিদ্দিকী)
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








