বই আকারে আর বেরুচ্ছে না অক্সফোর্ড ডিকশনারি
ইউএসএ নিউজ ডেস্ক: বৃটেনের অক্সফোর্ড ডিকশনারি আর বই আকারে প্রকাশিত হচ্ছে না। গত বছরই বের হয়েছে বই আকারে এর সর্বশেষ সংস্করণ। এর প্রকাশক জানিয়েছেন ইন্টারনেটের প্রভাবের কারণে বই আকারে ডিকশনারির বিক্রি কমে যাওয়ায় তারা এটি আর বই আকারে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রধান নির্বাহী নিগেল পোর্টউড বলেছেন, বই আকারে প্রকাশিত ডিকশনারির বাজার যেন একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রতি বছরই এটা দশ শতাংশ হারে কমে আসছে। এর তৃতীয় সংস্করণ প্রকাশের ব্যাপারে তিনি নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, এর তৃতীয় সংস্করণটি সম্ভবত কেবল অনলাইনেই পাওয়া যাবে। অনলাইনে বার্ষিক ৩৭২ ডলার ফি দেয়ার মাধ্যমে গত ১০ বছর ধরেই অক্সফোর্ড ডিকশনারি পাওয়া যাচ্ছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








