Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন (ইউএসএ)’র নির্বাচনে রাইছুল হক সভাপতি এবং রাফেল তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: November 2, 2010 | 1:01 AM

নিউইয়র্ক:   বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন (ইউএসএ)’র নির্বাচনে রাইছুল হক সভাপতি এবং  রাফেল তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৩১শে অক্টোবর রবিবার এস্টোরিয়াস্থ রংধনু রেষ্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এদিন বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন (ইউএসএ)র সাধারণ সভা  পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

 

 

  উক্ত সাধারণ সভায় বিপুল সংখ্যক সাধারণ সদস্য/সদস্যা এবং গণ্যমান্য বগুড়াবাসীর উপস্থিতিতে বাৎসরিক হিসাব-নিকাশ, বিগত দিনের যাবতীয় কর্মকান্ডের পর্যালোচনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী উপস্থাপন করা হয়। উপস্থিত সাধারণ সদস্য/সদস্যা স্বঃতস্ফূর্ত সম্মতিক্রমে উল্লেখিত বিষয়গুলো অনুমোদিত হয়। সাধারণ সভায় বিশেষ আলোচ্য বিষয় হিসেবে স্থান পায় নির্বাচন। উল্লেখিত বিশেষ আলোচ্য বিষয়ে (নির্বাচন) পর্যাপ্ত আলোচনান্তে সংগঠনের সাধারণ সদস্য/সদস্যাদের দৃঢ় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানুয়ারী ২০১১- ডিসেম্বর ২০১২ বর্ষ মেয়াদের জন্য নতুন কার্যকরী পরিষদ উপস্থিত সকলের স্বঃতস্ফূর্ত সম্মতিক্রমে নির্বাচিত হয়। নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ বাক্য পাঠ করান এসোসিয়েশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং উপদেষ্টা হেলাল উদ্দিন। সম্পূর্ণ অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোফাজ্জল আলী হায়দার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাইছুল হক। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি রাইছুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক রাফেল তালুকদার। গঠনমুলক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা সৈয়দ আলী টিপু, ডাঃ আহ্সান হাবিব, হামিদুল হক চৌধুরী রঞ্জু, রফিকুল ইসলাম খাজা, আব্দুর রউফ সরকার রুবেল, কাজী আজাদ রহমান সেলিম এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ রোকুনুজ্জামান নয়ন। নব-নির্বাচিত কমিটি:  সভাপতি রাইছুল হক, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল আলী হায়দার,  সহ-সভাপতি : মাসুদ বেলাল, মোঃ ওয়াহেদ আলী মন্ডল, মোঃ নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল সাদী, বজলুর রহমান আকন্দ, শফিকুর রহমান দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ রাফেল তালুকদার, সহ-সাধারণ সম্পাদক খালিদ মোসতাক, কোষাধক্ষ্য শান্ত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রোকুনুজ্জামান নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা নাযাত, দপ্তর সম্পাদক শরাফত আলী সরকার, আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জাস্টিস, গন-সংযোগ ও প্রচার সাইফুল ইসলাম মান্না, আপ্যায়ন মোঃ আলী, মহিলা বিষয়ক সম্পাদক মাফুজা বেগম সাথী, ক্রীড়া এ,কে,এম মাহবুব রহমান, সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম (সানা), সাহিত্য সম্পাদক মেফুল রহমান, ধর্ম-বিষক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্যঃ মোহাব্ব আলী আকন্দ, হুমায়রা চৌধুরী, রানা সরকার, আমিনুল ইসলাম তোতা, আব্দুল হান্নান শ্যামল, এনামুল হক চৌধুরী রূপক, মেহেদী হাসান, মাজহারুল হক নিরব, মোঃ কারুজ্জামান শাহ্ হাসান শিপন, আবু নাসের আলী মেহেদী। উক্ত সাধারণ সভায় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা হামিদুল হক চৌধুরী (রঞ্জু)। উপদেষ্টা বৃন্দঃ ডাঃ সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার কায়েদুল ইসলাম (রঞ্জু), সাবেক সভাপতি সাইফুর রহমান ভান্ডারী (রাজ), আলী সৈয়দ টিপু, ডাঃ আহ্সান হাবিব ওয়ালেস, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার, আব্দুর রাজ্জাক সরকার, মোঃ হেলাল উদ্দিন, গোলাম সরকার পাশা, বিলকিস বানু লাভলী, মাহমুদা ফেরদৌস (ডিনা), আবদুর রউফ সরকার (রুবেল), রফিকুল ইসালাম খাজা, তরিকুল হাসান (মহব্বত), মেজর (অবঃ) সাজেদ, আব্দুল হামিদ (বাদশা), মামুনুর রশিদ মন্ডল, কাজী আজাদ রহমান (সেলিম)। সবশেষে বগুড়াসহ সকল বাংলাদেশী এবং যুক্তরাষ্ট্রের জনগণের উত্তোরত্তর উন্নতি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে জনাকীর্ণ সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ:
Situs Streaming JAV