বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে-নিউইয়র্কে অর্থনীতিবিদ ড. খলীকুজ্জামান আহমদ
হাকিকুল ইসলাম খোকনঃ গত ১৯ ডিসেম্বর, রবিবার নিউইয়র্কের উডসাইডস্থ অনন্ত ঢাকা কাবে সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি শফিকুল আলম এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লিকর্মা সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি, জাতি সংঘে আন্তর্জাতিক কাইমেট চেঞ্জ প্যানেল কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলীকুজ্জামান আহমদ। বিশেষ অতিথি ছিলেন জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. বামন দাস বসু, ড. সিদ্দিকুর রহমান, ড. মহসীন আলী ও মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডার নূরুন্নবী। মঞ্চে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বশারত আলী ও মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আইরিন পারভীন, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মমতাজ শাহনাজ, শ্রমিক লীগের সভাপতি এম.আর আমিন, যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ান, ছাত্র লীগের সভাপতি জয়নাল আবেদীন জয় ও আজহারুল ইসলাম লিটন। মহান বিজয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান আহমদ তার বক্তব্যে বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্রিয় লেজুরভিত্তি না করে “স্বশাসিত, স্বাবলম্বী ও গণতান্ত্রিক” স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসান বাংলাদেশে থাকায় অন্যতম সহ সভাপতি হাজী শফিকুল আলম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। অপর দিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান চুটিসরে বাংলাদেশে যাওয়ায় প্রথা অনুযায়ী একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল-উল-করিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেও বিজয় দিবস উদযাপন উপলে কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি হাজি শফিকুল আলম ও সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরীর নামে। তাতে সংগঠনের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। গঠনতন্ত্র লংঘন করা হয়েছে। এতে করে সংগঠনে চরম ক্ষোভ ছিল কর্মীদের মাঝে। তথাপি ভারপ্রাপ্ত সভাপতির অনুরোধে সকল নেতা কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হয়। অনুষ্ঠানের পরিচালক সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিরাজ উদ্দিন আহমেদকে মঞ্চে আসনের আহ্বান জানালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আব্দুর রহীম প্রতিবাদ জানালে হল ভর্তি উপস্থিত নেতাকর্মীরা সমর্থন করে বলে বলতে থাকেন নিউইয়র্কে আওয়ামী লীগের কোন কমিটি না থাকলেও পকেট কমিটির সভাপতি হিসেবে মঞ্চে ডাকা হয় কি করে। এ সময় হলে চরম বিশৃঙ্খলা ও হৈহুল্লড় হট্টগোল মারমুখি আচরণ, আর ধস্তাধস্তির উপক্রম হলে নেতৃবৃন্দের হস্তেক্ষেপে পরিস্থিতি শান্ত হলে অনুষ্ঠানের পরিচালক সিরাজ উদ্দি আহমদকে মুক্তিযোদ্ধা হিসেবে মঞ্চে থাকতে অনুরোধ জানালে হল ভর্তি আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত অন্যান্য মুক্তিযোদ্ধাদের মঞ্চে নেয়ার দাবী জানান এবং এক পর্যায়ে চাপের মুখে উপস্থিত ১৫/২০ জন মুক্তিযোদ্ধাদের মঞ্চে নিলে পরিস্থিতি শান্ত হয়। এ পর্যায়ে ছাত্রলীগের সভাপতিকে বক্তব্য দিতে ডাকলে প্রতিবাদ করে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহরিন সুলতানা, আরজু মৌমেন, মজিব, ইকবাল সহ আরো অনেকে। তবলায় ছিলেন তপন মোদক। অনুষ্ঠানে বোস্টন থেকে আগত নিউইংল্যান্ড আওয়ামী লীগের ১১ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। তাদেরকে অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেন সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী। নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক জাহেদ ওসমানী মামুনের নেতৃত্বে ১১ সদস্যে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সফিদা বসু বিন্দু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এম. মনির, মহিলা সম্পাদিকা মাইসা রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মোরশেদ আলম, সদস্য ড. বামন দাস বসু, ড. সৈয়দ হাসান মামুন, নূরুল হক বাচ্চু, ড. নাহিদ বানু। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ৩৯ তম মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সুদূর বোস্টন থেকে নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক জাহেদ ওসমানী মামুনের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করায় উপস্থিত সকলে তাদের ধন্যবাদ জানান এবং নিউইংল্যান্ড আওয়ামী লীগের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে বলে এ প্রতিনিধিকে জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








