Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের নায়ক জিয়া সহ জড়িতদের বিচার করা হবে : নিউইয়র্কে ড. গোলাপ

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: August 2, 2019 | 1:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি জিয়া সহ যারা জড়িত তাদের সকলের বিচার বাংলার মাটিতে হবে। এটা শুধু সময়ের ব্যাপার। শোকের মাস আগস্টের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচী উদ্বোধন প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, এমপি। শোকের মাস আগস্টের প্রথম প্রহরে নিউইয়র্ক বেলোজিনো পার্টি হলে রাত ১২টা ১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্জলন, কালো ব্যাজ ধারন করে আগষ্ট মাসের কর্মীসূচি ঘোষনা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। মাসব্যাপী এই কর্মীসূচির আনুষ্ঠনিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমপি।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুউদ্দীন আজাদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ এর পরিচলনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আবু জাহির এমপি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইযর্ক বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।

প্রধান অতিথি ড. আবদুস সোবহান গোলাপ এমপি প্রবাসীদের সহযোগিতা কামনা করে বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবার হত্যায় সেদিন যারা সহযোগিতা করেছিলেন সেইসব আত্মস্বীকৃত খুনি, যারা বিদেশের মাটিতে পালিয়ে আছে যুক্তরাষ্ট্র কানাডাসহ তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, শুধু তাই নয় বঙ্গবন্ধুর নৈপথ্যে হত্যাকারী খুনি জিয়া সহ যারা জড়িত তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, এডভোকেট আবু জাহির এমপি ও নিউইযর্ক কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসা সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুর রহমান, মহিউদ্দীন দেওয়ান, আব্দুর হাসিব মামুন, হাজী এনাম, কাজী কযেস, ড, মাসুদুল হাসান, মুজাহিদুল ইসলাম, সামছুল আবেদিন, আব্দুল হামিদ, আলী হোসেন গজনবী, আতাউল গনি আসাদ, ওলি হোসেন, জহির আলী, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম, ইমদাদ চৌধুরী, নুরুল আমিন বাবু, হুমায়ন চৌধুরী, একে আলমগীর, সাইফুল ইসলাম, কবির আলী, মোহাম্মদ হাসনাত, জেড,এ জয়, আল আমিন আকন, নান্টু মিয়া, শিবলী সাদিক, মাহফুজ সহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। -আব্দুল হামিদ, নিউইয়র্ক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV