Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: August 10, 2021 | 1:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র। গত ৮ই আগস্ট রোববার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে বঙ্গমাতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আযোজন করে সংগঠনটি।

বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা: মোহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভার্চুয়াল) নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও উপদেষ্টা বীর মুক্তযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক ষ্টেট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু ও বঙ্গমাতা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্মের উপর তথ্যবহুল আলোচনা করেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা, সিনিয়র সহ সভাপতি মো: জহুরুল ইসলাম, সহ সভাপতি এডভোকেট মোর্শেদা জামান ও মো: আব্দুল আহাদ নানু, যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়–য়া, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, কোষাধ্যক্ষ প্রকৌশলী মো: লুৎফুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা জুয়াইর জাফর, নির্বাহী সদস্য ইসলাম উদ্দিন পংখী ও সমির ফারুক। আরও আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক মু. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, অধ্যাপক মো: ছানা উল্লাহ, মিয়া মো: দাউদ, আবুল খায়ের আখন্দ, কাজী তোফায়েল ইসলাম, মো: সেলিম রেজা, তজমুল হোসেন, সৈয়দ রুহুল আলী, শামীম আহমেদ প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করে, অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মৌলানা মো: নূরুন নবী ফারুকী। অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন স্বীকৃতি বড়–য়া। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিলে ১৩ জন বীর মুক্তিযোদ্ধা সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনেকটা প্রতিকুল পরিস্থিতি ও বৃষ্টিকে উপেক্ষা করে বঙ্গমাতা দিবসের এ মহতী অনুষ্ঠানে যোগদান করার জন্য, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা: মো: ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ রাজনৈতিক, কমিউনিটি নেতৃবৃন্দ, সুধিজন ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ট্যাগ:
Situs Streaming JAV