বর্ণাঢ্য আয়োজনে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র বনভোজন ও ঈদ পূনর্মিলনী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আমেরিকায় বসবাসরত সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্ -এর বার্ষিক বনভোজন ও ঈদপূনর্মিলনী গত ৭ই আগস্ট শনিবার প্রাণের আমেজে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির অদূরে সবুজ অরন্যে, প্রকৃতির অপার সৌন্দর্য ছায়া ঘেরা সাউথ্যাভেন কাউন্টি পার্কে এই জমজমাট বনভোজন অনুষ্ঠিত হয়। প্রবাসী সিরাজগঞ্জবাসী এবং অতিথিবৃন্দ স্বপরিবারে বনভোজনে অংশ নিয়ে বনভোজনকে পরিনত করেন একমহামিলন মেলায়। বনভোজন-এ অংশগ্রহনকারীরা সকলেই দিনভর ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন।

চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত এই আয়োজনকে প্রানবন্ত করে রাখে আকর্ষণীয় খেলাধূলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় লটারী ড্র। নিউইয়র্ক-এর বিভিন্ন স্থান থেকে বনভোজনে যাওয়ার জন্য সকাল ৯ টায় একযোগে ৩টি বিলাসবহুল এসি বাস এবং ৬০টি প্রাইভেটকার যোগে প্রায় ৫ শতাধিক প্রবাসী সিরাজগঞ্জবাসী এবং অতিথিবৃন্দ বনভোজন স্থলে উপস্থিত হন। সকালের নাস্তা শেষে বেলা সাড়ে ১১ টায় বনভোজন কর্মকর্তা, অতিথিবৃন্দের উপস্থিতিতে আহবায়ক কমিটির-২০২১ এর আহবায়ক মোহাম্মাদ আলামিন বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষনা করেন।

এর পরপরই এপিটাইজার পরিবেশন করা হয়। শুরু হয় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান। ছোট্ট বাচ্চাদের খেলা দিয়ে শুরু হয় এই আনন্দ আয়োজন। সেখানে থাকে ছোট্ট সোনামনিদের দৌড় প্রতিযোগিতা, টিনএজারদের মার্বেল চামচ আর বড়দের জন্যপ্রীতি ফুটবল ম্যাচ। মহিলাদের বালিশ খেলা ছিল বড়ই উপভোগ্য। আনন্দের জোয়ারে ভেসে গিয়েছিল পুরো বনভোজন স্হল। বেলা ৩ টায় রকমারী মুখরোচক খাবারের সমারহে শুরু হয় ভুরি ভোঁজের আসর। সবাই সারিবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহ করেন। এরপর শুরু হয় জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাজমুল ইসলাম তিতাস এর পরিচালনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রোখসানা মির্জা সহ জান্নাতী বিনতে জহুরুল, জহুরুল ইসলাম, রেজওয়ানা বিনতে করিম, আব্দুর রাজ্জাক রেজা ও মো: ফারুক হোসেন রনি। এরপর কবিতা আবৃত্তি করেন এবিএম মেহেদী হাসান। সর্বশেষ লটারী ড্র এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়েই বনভোজনের সমাপ্তি ঘটে। বনভোজন উপলক্ষে “হৃদয়ে যমুনা” নামে একটি দৃষ্টিনন্দন স্মরণিকা প্রকাশ করা হয়।

দিনভর মো: রুহুল আমিন সরকারের উপস্থাপনায় অই অনুষ্ঠানে আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল বারী সফি ও মোমিনুর রহমান মোমিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী সিরাজগঞ্জ জেলাবাসীর ভাবমূর্তি ও মূল্যবোধ সমুন্নত রাখার স্বার্থে, সংগঠনের সদস্য/সদস্যাদের আশা ও আকাঙ্খার প্রতিফলনের স্বার্থে এবং সর্বোপরি প্রবাসীসিরাজগঞ্জ জেলা সমিতির উন্নত ভবিষ্যৎ গঠনের স্বার্থে সকল মতভেদ পিছনে ফেলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে সংগঠনের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করার উদাত্ত আহবান জানান। সভাপতির ভাষনে সমিতির আহবায়ক মোহাম্মাদ

আলামিনসমিতির কার্যক্রমকে আরও গনমূখী করার লক্ষ্যে সকলের পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুর রউফ লেবু একটি সফল বনভোজন সম্পন্ন করার জন্য বনভোজন কমিটি ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

বনভোজন কমিটির সদস্য সচিব ফারুক হোসেন রনি তার বক্তব্যে বলেন, আমরা অতীতের গ্লানি ভুলে সামনের দিনগুলিতেসমিতিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন- এক পরিবারের সদস্য হয়ে আমেরিকার স্বপ্ন পূরনে পরস্পরের সহযোগী হয়ে এগুতে চাই। তিনি সকল প্রবাসী সিরাজগঞ্জবাসীকে সমিতির সদস্য পদ গ্রহন করতে আহবান করেন। কোন সদস্যের পরিবারে কেহ মারা গেলে সমিতির অর্থায়নে তার দাফন কার্য্য সহযোগীতা করার ঘোষনা দেন। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ জেলা সমিতি সাধারণ সদস্যদের বিপদে সবসময় পাশে আছে এবং থাকবে। এই ধরনের নির্মল আনন্দ -অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে আর এভাবেই তারা মাতৃভুমিকে ভালবাসতেশিখবে হলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বনভোজন কমিটির আহ্বায়ক মো: রেজাউল বারী রেজা বনভোজনে যোগদানের জন্যসকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে আগামী বার্ষিক বনভোজনেও উপস্হিত সকলকে স্বপরিবারে অংশগ্রহনের অগ্রিম আমন্ত্রণ জানান। আনন্দঘন চমৎকার একটি বনভোজন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা, সদস্য ও অতিথিবৃন্দ আহবায়ক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








