Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বস্টনে “বাংলাদেশের সংখ্যালঘু: অতীত বর্তমান ও ভবিষত” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: November 7, 2010 | 12:39 AM

 হাকিকুল ইসলাম খোকন: গত ৩১শে অক্টোবার বিকেলে বৃহত্তর বস্টনের কুইন্সি শহরে নিউ ইংল্যান্ড বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের উদ্যেগে ” বাংলাদেশের সংখ্যালঘু: অতীত বর্তমান ও ভবিষত” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।  সেমিনারের উদ্বোধন করেন বোস্টন বাংলা চার্চের প্রধান পাসটর পল সলিল বিশ্বাস। পরিষদের সভাপতি বিশ্বজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের সাধারন সম্পাদক সুহাস বড়ুয়া।

 

 

 

 অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঐক্য পরিষদের সহ সভাপতি তপন কুমার সাহা। সেমিনারে শত্রু সম্পত্তি আইনের অমানবিক ও ক্ষতিকর বিভিন্ন দিকের উপর বক্তব্য দেন পরিষদের উপদেষ্ঠা ও বেইনের সাধারন সম্পাদক তরুণ বড়ুয়া। বি এন পি – জামায়াত জোট সরকারের আমলে ও ‘৭৫ পরবর্তী বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক অত্যাচার ও নির্যাতনের বিভিন্ন তথ্য সম্মৃদ্ধ বক্তব্য রাখেন যথাক্রমে সাংগঠনিক সম্পাদক রবিন দাশ, নির্বাহী সদস্য দ্বীপ তালুকদার ও তুলিকা দেব। মূল বিষয়ের উপর তথ্য বহুল ও আবেগ তাড়িত ভাষায় বক্তব্য রাখেন বিশিস্ট বুদ্ধিজীবী ও ঐক্য পরিষদের উপদেষ্ঠা ড: বিনয় পাল, অনুপম দেব, বিশিস্ট কলামিস্ট শ্যামল সাহা, নির্বাহী সদস্য মুন্না বড়ুয়া ও সুধীর দাশ প্রমুখ। সেমিনারে উপস্থিত সকলেই সংখ্যালঘুদের অর্থ নৈতিক ও সামাজিক ভাবে দুর্বল করে রাখার জন্য পাকিস্তান সরকার কর্তৃক আরোপিত শত্রু সম্পত্তি আইন বা অর্পিত সম্পত্তি আইন বাতিল করার জন্য বর্তমান সরকারের নিকট জোড় দাবী জানানো হয়। বক্তাগন আশা করেন বর্তমান আওয়ামী লীগ তথা মহাজোট সরকারের আমলেই বাংলাদেশ একটি ধর্মনিরপেকখ দেশ হিসাবে আবার তার হারানো গৌরব ফিরে পাবে। ‘৭২ এর সংবিধান পুন:প্রতিষ্ঠা, আদিবাসীদের ও উপজাতিদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন করে বাংলাদেশকে কলংক মুক্ত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একটি সম্প্রীতির সোনার বাংলা হিসাবে প্রতিষ্ঠিত হবে। 

 
ট্যাগ:
Situs Streaming JAV