বস্টন হামলার সব জবাব যুক্তরাষ্ট্রের কাছে নেই
ডেস্ক: বস্টন বোমা হামলার সঙ্গে জড়িত সব প্রশ্নের জবাব হোয়াইট হাউসের কাছে নেই। এ ধরনের স্বীকারোক্তি দিয়ে হোয়াইট হাউস বলেছে এ হামলার তদন্তের বিষয়টি বেশ সময় সাপেক্ষ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নে বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন শুক্রবার রাতে প্রেসিডেন্ট ওবামা যেমনটা বলেছেন এ হামলা তারা একাই চালিয়েছে নাকি এর নেপথে আরও কেউ জড়িত ছিল সেটা আমাদের জানতে হবে। আর এ কারণেই আমাদের বিস্তারিত তদন্তের প্রয়োজন। কার্নে বলেন, আমাদের জানতে হবে কে তাদেরকে এ ধরনের হামলা চালাতে উদ্বুদ্ধ করেছে? কেমন করে তারা হামলায় ব্যবহৃত বিস্ফোরক জোগাড় করেছে। দ্বিতীয় সন্দেহভাজন জোখার সারনায়েভের বিষয় তদন্তের অংশ হিসেবে এসবই এখন তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন আমাদের কাছে অনেক প্রশ্নেরই জবাব এখন নেই। কিছু সময় না দিলে এসব প্রশ্নের জবাব পাওয়া যাবে না। কার্নে স্বীকার করেন স্বপ্রণোদিত হয়ে এ কাজে জড়িত হওয়া বিশেষ করে ইন্টারনেট থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করার বিষয়টি সত্যিই উদ্বেগের বিষয়। অতীতেও এ বিষয়টি উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল বলে তিনি জানান। মানবজমিন
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








